চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় সারির দলের সামনেও পথহারা রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যর্থতার ঘেরাটোপ থেকে যেন বেরই হতে পারছে না রিয়াল মাদ্রিদ। এবার তৃতীয় সারির একটি দলের কাছে পথহারা গ্যালাকটিকোরা। লা লিগায় আগের ম্যাচে ‘বিতর্কিত’ পেনাল্টিতে অনেক কষ্টে জয় পেলেও তৃতীয় সাড়ির দল ফুয়েনলাব্রাডারের সঙ্গে কোনোমতে হার এড়িয়েছে জিদানের দল।

তবে ড্র করেও কোপা ডেল রে’র শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে দুই পেনাল্টিতে ২-০ গোলে জিতেছিল লস ব্লাঙ্কোসরা। সেই সুবাদে দুই লেগ মিলে ৪-২ গোলের ব্যবধানে শেষ ষোলো নিশ্চিত হয় রিয়ালের।

সেরা একাদশের বেশির ভাগ সদস্যকেই বিশ্রামে রেখে তরুণদের নিয়ে নামে রিয়াল। রোনালদো-বেনজেমাদের অনুপস্থিতিতে রিয়াল প্রায় লজ্জার হারের স্বাদ পেতে বসেছিল। তবে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা গ্যারেথ বেল ও বোর্জা মায়োরালের যৌথ প্রচেষ্টায় লজ্জা এড়িয়ে ম্যাচ ড্র করতে সক্ষম হয় জিনেদিন জিদানের শিষ্যরা। রিয়ালের দুটি গোলেই সহায়তা করেন ওয়েলস তারকা বেল। মূল কাজটি করেন মায়োরাল।

খেলার ২৫ মিনিটেই অনেকটা দূর থেকে জোরাল শটে রিয়ালের জালে বল পাঠিয়ে দেন লুইস মিলা। ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন বেল। মাঠে নামার এক মিনিটের মধ্যেই ওয়েলস তারকার ক্রসে পাওয়া বলে হেডের সাহায্যে খেলায় সমতা ফেরান মায়োরাল।

৭০ মিনিটে বেলের শট গোলরক্ষকের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে নেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড মায়োরাল। এক মিনিট বাকি থাকতেই রিয়াল সমর্থকদের কাঁদিয়ে ম্যাচে সমতা ফেরান ফুয়েনলাব্রাডারের পোর্তিয়া। তাই শেষ পর্যন্ত ড্র’তেই সন্তুষ্ট থাকতে হয় রিয়ালকে।

রাতের অপর ম্যাচে এইবারকে ১-০ গোলে হারায় সেল্টাভিগো। এছাড়া লেভান্তে-জিরোনা ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

ট্যাগ: কোপা ডেল রেরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে নর্থ কোরিয়া

পরবর্তী

গুজব ছড়িয়ে কতটা কষ্ট দিয়েছেন!

পরবর্তী

গুজব ছড়িয়ে কতটা কষ্ট দিয়েছেন!

ম্যানচেস্টার ইউনাইটেডের দুই ফুটবল খেলোয়াড়ের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানইউ’র টানা তিন, হেরে গেছে টটেনহ্যাম

সর্বশেষ

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT