চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুষারের ডাবল সেঞ্চুরি

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
১:২২ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান, সেঞ্চুরি ও ম্যাচ খেলার রেকর্ড তার। তুষার ইমরান সেটিকে আরো এগিয়ে নিচ্ছেন। ক্যারিয়ারের ২২তম ও মৌসুমের চতুর্থ শতক তুলে নিয়ে অপরাজিত ছিলেন। মঙ্গলবার সেটিকে টেনে নিলেন ডাবল সেঞ্চুরিতে।

বিসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন তুষার। বিকেএসপিতে এদিন ১২৭ রানে অপরাজিত থেকে ক্রিজে এসেছিলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করে যাচ্ছেন ২১২ রানে। ২২ চার ও ৩ ছয়ে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি।

নিজের ২২তম শতকটি করার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন ৩৩ বছর বয়সী তুষার। প্রথম শ্রেণিতে বাংলাদেশের সবচেয়ে বেশি ১৪৪টি ম্যাচ খেলার রেকর্ডও তার।

অভিজ্ঞ তুষারের দিনে অর্ধশতক তুলে নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত (৫০*)। ৫ উইকেটে ৪৬৫ রান তুলে উত্তরাঞ্চলের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে আছে দক্ষিণাঞ্চলও।

ট্যাগ: তুষার ইমরান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিটনের খুনিদের শিগগিরই গ্রেফতার করা হবে: আইজিপি

পরবর্তী

নাগরিক সুবিধা পাচ্ছে না মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লাচরবাসী

পরবর্তী

নাগরিক সুবিধা পাচ্ছে না মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লাচরবাসী

‘দেশের রাজনৈতিক পরিস্থিতি বাজে দিকে যাচ্ছে’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT