চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরিন আফরোজের পৃষ্ঠপোষকতায় জলঢাকায় মুক্তিযুদ্ধ পাঠাগার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের পৃষ্ঠপোষকতায় নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পশ্চিম বালাগ্রামে মুক্তিযুদ্ধ ভিত্তিক পাঠাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, ৩০ লাখ শহীদের রক্তে রক্তস্নাত, ৫ লাখ মা-বোনের করুণ আর্তনাদ আর দীর্ঘশ্বাস জড়িয়ে, ১ কোটি মানুষের উদ্বাস্তু অনিশ্চিত জীবন যাত্রার বিনিময়ে বাংলাদেশকে পাওয়া। তাই এই বাংলাদেশ আমার অনেক ভালোবাসার, অনেক গর্বের।

“স্বাধীনতা শব্দটি আমাদেরকে মুক্তির আশ্বাস দেয়- অন্ধকার থেকে মুক্তির, বেড়াজাল থেকে মুক্তির, বন্ধন থেকে মুক্তির। আর এই স্বাধীনতা অর্জিত হয়েছিল ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে।”

Banglabid

স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝতে হলে মুক্তিযুদ্ধের সত্য ও সঠিক ইতিহাস চর্চা খুব জরুরী উল্লেখ করে তুরিন আফরোজ বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাতৃভূমির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। তবেই অর্জিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

এ সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তাফা এমপি, উপজেলা যুবলীগের আহ্বায়ক সারোয়ার হোসেন সাদেরসহ স্থানীয় ব্যাক্তিবর্গ। উল্লেখ্য নীলফামারী জেলায় এই প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক কোন পাঠাগারের ভিত্তি প্রস্তর স্থাপিত হল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাঠাগার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT