চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে আমিরের সাক্ষাৎ , ক্ষুদ্ধ ভারতবাসী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২০
বিনোদন
A A

আসন্ন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ে বর্তমানে তুরস্কে অবস্থান করছেন আমির খান। আর সেখানে অবস্থান কালেই গেল শনিবার তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউডের এই মিস্টার পারফেকশনিস্ট। আর তাতেই ক্ষোভে ফুসছে ভারতবাসী।

তুরস্কের রাষ্ট্রপতির বাসভবন প্রেসিডেন্টশিয়াল কমপ্লেক্সে এমিনি এরদোগানের সঙ্গে দেখা করেছেন আমির। এসময় এমিনি এরদোগান আমিরকে অভ্যর্থনাও জানান। তারা সামাজিক দায়বদ্ধতার নানা প্রকল্প, মানবিক সহায়তা কার্যক্রম, সাংস্কৃতিক বন্ধন সহ নানান বিষয় নিয়ে আলাপ করেন।

দুজনের কিছু ছবি প্রকাশ্যে আসতেই রবিবার থেকে ভারতীয় সামাজিক মাধ্যমে সমালোচনার শিকার হচ্ছেন আমির। বলা হচ্ছে, পাকিস্তানের অন্যতম মিত্র দেশ তুরস্ক। সর্বশেষ ভারত-পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধংদেহী অবস্থানেও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। আর সেই তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে কেন সাক্ষাৎ করলেন আমির?

Banglabid

ভারতীয় নাগরিকরা মনে করছেন, যে দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না, সে দেশের ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করা মোটেও উচিত হয়নি আমিরের।

কী আলাপ হয়েছে তাদের মধ্যে? ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আমির খান পানি ফাউন্ডেশন নামে তার এবং তার স্ত্রী কিরণ রাওয়ের অলাভজনক একটি এনজিও প্রতিষ্ঠানের ব্যাপারে ফার্স্ট লেডির সঙ্গে আলাপ করেন। প্রতিষ্ঠানটি ভারতের মহারাষ্ট্রের খরাকবলিত বিভিন্ন অঞ্চলে কাজ করছে। এদিকে এমিনি এরদোগান কাজ করছেন কিছু মানবিক প্রকল্প নিয়ে। বিশেষ করে নারী ও শিশুদের শিক্ষা নিয়ে কাজ করছেন তিনি। এসময় এমিনি এরদোগানের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আমির।

অন্যদিকে আমির খানের সামাজিক নানা উদ্যোগ ও তার অভিনীত সাহসী চলচ্চিত্রের প্রশংসা করেন এমিনি এরদোগান। এছাড়া আমির খানের সঙ্গে সাক্ষাতের সময়ে তোলা কিছু ছবি এমিনি এরদোগান তার টুইটারে পোস্ট করেছেন।

Reneta

ক্যাপশনে লিখেছেন—ভারতীয় অভিনেতা, পরিচালক আমির খান। বিশ্বখ্যাত এই শিল্পীর সঙ্গে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো। জানতে পারলাম, এ অভিনেতার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’-এর শুটিং তুরস্কের বিভিন্ন স্থানে হয়েছে। এটি দেখার জন্য উন্মুখ হয়ে আছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিরআমির খানএমিনি এরদোগানতুরস্কের ফার্স্ট লেডিবলিউডভারতলাল সিং চাড্ডা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT