চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ককে ন্যাটো থেকে বের করার হুমকি যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

গণতন্ত্র সমুন্নত রাখা এবং ভিন্নমতের প্রতি সহনশীলতা না দেখালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো থেকে তুরস্কের সদস্যপদ ছিনিয়ে নেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, অভ্যুত্থান প্রচেষ্টার পর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে না পারলে তুরস্ক ন্যাটোর ‘গণতন্ত্র বিষয়ক শর্ত’ পূরণে ব্যর্থ হবে।

ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্ক সরকার বিদ্রোহী সেনাদের মৃত্যুদণ্ডের বিধান পাসের ইঙ্গিত দেয়ার পর ওই হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অভ্যুত্থান পরিকল্পনাকারীদের ‘ক্যান্সার’ অভিহিত করে পাবলিক প্রতিষ্ঠানগুলো থেকে সেই ভাইরাস নির্মূল করার ঘোষণা দিলে তা নিয়ে শঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক মুখপাত্র জানান, এরদোগান সরকারের কঠোর পদক্ষেপ ন্যাটোতে তুরস্কের সদস্যপদকে সংশয়ে ফেলবে কিনা তা এত দ্রুত বলা সম্ভব নয়। তবে কেরি স্পষ্টই বলে দিয়েছেন, ‘গণতন্ত্র রক্ষা ও ভিন্নমতে সহনশীল থাকা’ ন্যাটোর পাঁচ মূলনীতির অন্যতম।

অন্যদিকে তুরস্ক গণতন্ত্র ধরে না রাখলে এবং মৃত্যুদণ্ড চালুর পদক্ষেপ নিলে ইউরোপীয় ইউনিয়নে তাদের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যাবে বলে সতর্ক করেছেন ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি। জার্মানিও বলেছে, তুরস্কের এমন পদক্ষেপ ইইউ-তে দেশটির অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার পরিসমাপ্তি ঘটবে।

ট্যাগ: তুরস্ক সেনা বিদ্রোহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুরস্ককে ন্যাটো থেকে বের করার হুমকি যুক্তরাষ্ট্রের

পরবর্তী

ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

পরবর্তী

ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলের শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT