চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জিতেছে, উল্লাসে ভাসছে মাঠ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রিকেট দলের বড় সাফল্যে অর্থ পুরস্কার নতুন কিছু নয়। সাউথ আফ্রিকায় প্রথমবার সিরিজ জয়ে তামিম ইকবালের দলকে তিন কোটি টাকা বোনাস দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে তৃতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের ৯ উইকেটে উড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। খেলা দেখতে সেখানে যাওয়া বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, এই সাফল্যের জন্য পুরস্কৃত করা হবে দলকে।

‘‘সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকে সিরিজ হারানো অবিশ্বাস্য। এটা অবশ্যই ঐতিহাসিক এক জয়। কিছুদিন আগে প্রোটিয়ারা ভারতকে হোয়াইটওয়াশ করেছে। আমরা সিরিজ জিতেছি, অবশ্যই বড় প্রাপ্তি।

একটা ঘোষণা ছিল এখানে। খেলোয়াড়েরা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। আমাদের মাননীয় সভাপতি (নাজমুল হাসান পাপন) তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’’

জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানালেন বিসিবি পরিচালক জালাল ইউনুস, ‘আমার স্পিকার অন করে ফোন দিয়েছিলাম। সভাপতি সাহেব পুরো দলের সাথে কথা বলেছেন। সবাই খুশি। প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। সাউথ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’

ট্যাগ: জালাল ইউনুসপাপনবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রয়াত টালিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

পরবর্তী

ইনস্টাগ্রামে তাসকিনের ভিডিও নিয়ে তামিমের রসিকতা

পরবর্তী
তাসকিনের ভিডিও নিয়ে তামিমের রসিকতা নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনস্টাগ্রামে তাসকিনের ভিডিও নিয়ে তামিমের রসিকতা

বাংলাদেশের একজন নারী সাংবাদিক ইউক্রেনে রুশ হত্যাকাণ্ডের প্রতিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রুশ সাংবাদিক নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT