চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহলে কী আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:১৩ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২১
সম্পাদকীয়
A A

বাংলাদেশে কোনো ব্যক্তির করোনাভাইরাস আক্রান্ত হওয়ার আনুষ্ঠানিক খবর এসেছিল গত বছরের ৮ মার্চ। তারপর থেকে আমরা প্রতিদিনই আক্রান্ত শনাক্তের সংখ্যা বাড়তে দেখেছি। তার প্রায় চার মাস পর গত ২ জুলাই শনাক্তের সংখ্যা রেকর্ড করে সর্বোচ্চ অঙ্কে পৌঁছে যায়। সেদিন শনাক্ত হয় ৪ হাজার ১৯ জন। যদিও তার দুইদিন আগে ২৯ জুন দ্বিতীয় সর্বোচ্চ ৪ হাজার ১৪ জন এবং ১৭ জুন তৃতীয় সর্বোচ্চ ৪ হাজার ৮ জন শনাক্ত হওয়ার খবর জানতে পারে দেশবাসী।

এই পরিসংখ্যান থেকে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, সেটা হলো প্রথম শনাক্তের পর চার মাস লেগেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ সংখ্যায় পৌঁছুতে। তারপর থেকে আস্তে আস্তে রোগীর সংখ্যা কমতে শুরু করে। এমনকি এই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তা প্রায় ৩ শতাংশে নেমে এসেছিল। কিন্তু দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই তা বাড়তে থাকে। আজকে তা ৩ হাজার ৯০৮ জনে পৌঁছে গেছে। যা চতুর্থ সর্বোচ্চ।

তার মনে দাঁড়াচ্ছে ৭ মার্চ শনাক্তের যে সংখ্যা ছিল ৬০৬ জন, মাত্র তিন সপ্তাহের ব্যবধানে তা গিয়ে পৌঁছালো ৩ হাজার ৯০৪ জনে। আমাদের প্রশ্ন এখনই যদি এমন পরিস্থিতি হয়; তাহলে জুন-জুলাই মাসে দেশে করোনাভাইরাসের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? সেটা ভেবেই আমরা শঙ্কিত হচ্ছি। বিশেষ করে এই পরিস্থিতির মধ্যেও মানুষ যখন লাগাম ছাড়া চলাচল করছে।

আমরা এরই মধ্যে বিশেষজ্ঞদের কাছ থেকে জেনেছি, বাংলাদেশে করোনাভাইরসা ইউরোপ বা আমেরিকার মতো শীতে বৃদ্ধি পায়নি। বেড়েছে গরমের সময়। গত কয়েকদিনের পরিসংখ্যান দেখে নিশ্চিত করেই বলা যায় শনাক্তের সংখ্যা সামনের দিনগুলোতে আরও বাড়বে।

এমন অবস্থায় আমাদের করণীয় কি? চিকিৎসকরা বারবার একটা কথাই বলছেন, আমরা প্রত্যেকেই যেন সেই আগের মত মাস্ক ব্যবহার করি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করি। এছাড়া আর কোনো বিকল্প নেই। বিশেষ করে হাট-বাজার, দোকানপাট-গণপরিবহনে মাস্ক পরতেই হবে।

আমরা মনে করি, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে সরকারকে আবার কঠোর অবস্থানে যেতেই হবে। বিশেষ করে যারা মাস্ক ছাড়া চলাফেরা করছেন, তাদের বিরুদ্ধে জরিমানা-সহ শক্ত ব্যবস্থা নিতে হবে। হাট-বাজার, দোকানপাট-গণপরিবহন ব্যবহারে লাগাম টানতে হবে। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে আসা বন্ধ করার এখনই সময়। অর্থাৎ ভিড় বন্ধ করতেই হবে।

Reneta

তা না হলে আরও খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হবে পুরো জাতিকে। তাই আর কোনোভাবেই সময়ক্ষেপণ নয়, বাস্তবতা মেনে উদ্যোগ নিতে হবে। আর তা এখনই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আক্রান্তআক্রান্ত শনাক্তকরোনাকরোনাভাইরাসশনাক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT