চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালহা হত্যা: সিসিটিভি ফুটেজে দুই খুনি শনাক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
অপরাধ
A A
দুই ব্যক্তি সিসিটিভি ক্যামেরার সামনে হাঁটছেন, হত্যার তদন্তে গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু তালহা হত্যার ঘটনায় সিসিটিভি দেখে দুই ছিনতাইকারীকে শনাক্ত করেছে পুলিশ। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: তালহা হত্যার সঙ্গে জড়িত দুই ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে। সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেই তাদের শনাক্ত করা হয়েছে।

ছিনকারীদের গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন: আমরা তাদেররকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। খুব শিগগিরিই আসামিদের ধরা হবে। তাদের পাকড়াও করার জন্য রাজধানী ও আশপাশের জেলায় অভিযান চলছে।

Banglabid

এর আগে গত রোববার ভোরে টিকাটুলি এলাকা দিয়ে রিক্সায় যাচ্ছিলেন একটি বেসরকারি স্কুলের একজন শিক্ষিকা ও তার ভাই। এসময় তিনজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। পেছনের রিক্সায় ছিলেন তালহা।



‘এক পর্যায় সে ছিনতাইকারীদের ধাওয়া করে। এতে একজন ছিনতাইকারী পড়ে যায়। তাকে কিল ঘুষি মেরে মারাত্মক জখমও করে তালহা। একজন পড়ে গেছে দেখে ওই দু’জন আবার ফিরে তালহাকে ছুরি দিয়ে নির্দয়ভাবে কোপাতে থাকে। পরে তিন ছিনতাইকারীই দৌড়ে পালিয়ে যায়।’

ওয়ারীর কে.এম দাস লেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে তালহার মৃত্যু হয়। চিকিৎসকরা জানায় অতিরিক্ত রক্তক্ষরণে তালহার মৃত্যু হয়।জানা যায়, ওয়ারী এলাকায় ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে গেছে। গত ক’দিনে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিশেষ করে রাতে আর ভোরের দিকে ছিনতাইয়ের এসব ঘটনা ঘটছে।

পুলিশের একটি সূত্র জানায়, বাইরে থেকে ছিনতাইকারী চক্রের সদস্যরা এই এলাকায় এসে ছিনতাই করে পালিয়ে যায়। আর এই চক্রের সদস্যরা স্থানীয় বখাটে যুবকদের সহায়তায় নিচ্ছে। ভোরবেলা ও গভীর রাতে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনালে যাওয়া আসার সময় যাত্রীদের টার্গেট করে এরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তালহাশিক্ষার্থী হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিত্রশিল্পী এসএম সুলতানের ২৩ তম মৃত্যুবাষির্কী

পরবর্তী

রোমাঞ্চের সামনে দাঁড়িয়েও শঙ্কায় পাকিস্তান

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমাঞ্চের সামনে দাঁড়িয়েও শঙ্কায় পাকিস্তান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার রাক্কা থেকে পালিয়ে যাচ্ছে আইএস বাহিনী

সর্বশেষ

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT