চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেকের শাস্তি কার্যকরের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন: আমরা এবং দেশের সাধারণ মানুষ তার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। তার শাস্তি কার্যকরের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে।

শনিবার সকালে বনানী কবরস্থানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগের সাবেক সাবেক সভাপতি বেগম আইভি রহমানের ১৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমান রক্তাক্ত হয়েছিলেন। আমার মনে হয় এরপরেও যদি তাকে সময়মতো চিকিৎসা দেয়া যেত তিনি বেঁচে যেতেন। কিন্তু অসহযোগিতার কারণে তাকে সঠিক সময়ে চিকিৎসা দেয়া যায়নি। একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় দিয়েছে আদালত। এখন ডেট রেফারেন্সের শুনানি হবে। এই হামলার যে মাস্টারমাইন্ড (তারেক রহমান) তার সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে আপিল করব। আমাদের ইচ্ছে, জনগণের ইচ্ছে ২১ আগস্ট গ্রেনেড হামলার যে মাস্টারমাইন্ড তার সর্বোচ্চ শাস্তি হোক।

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কাদের বলেন: তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় কাজ করছে। এ ব্যাপারে সরকারের উদ্যোগ রয়েছে। তারেক রহমানকে ফিরিয়ে আনতে যে বাধা সেটা আমাদের অতিক্রম করতে হবে। আমাদের রাজনৈতিক পথ কখনই মসৃণ ছিল না। আমরা সকল বাধা অতিক্রম করেই আজ এখানে এসেছি।

আইভি রহমানের স্মরণে কাদের বলেন: বাংলার মানুষের গণতান্ত্রিক আন্দোলনের অসাধারণ নেত্রী আইভি রহমান। তিমি এভাবে চলে যাবেন আমরা কখনো ভাবিনি। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে আধুনিকতম নারী নেত্রী। যাকে কখনো আমরা সভা মঞ্চে দেখতাম না। সব সময় তার নারী সহকর্মীদের নিয়ে মঞ্চের নিচে বসতেন। সেদিনও তিনি সভা শেষে সকলকে নিয়ে মিছিলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি আরও বলেন: আমাদের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জীবন সঙ্গিনী ছিলেন তিনি। আমাদের নেত্রী শেখ হাসিনার পরিবারের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আন্দোলন-সংগ্রামে আইভি রহমান সবসময় আমাদের নেত্রীর সঙ্গে কাজ করেছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

ট্যাগ: আইভি রহমানওবায়দুল কাদেরতারেক রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইভী রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

পরবর্তী

ছোটপর্দায় আফজাল হোসেন ও তাঁর ৩৫ নায়িকা!

পরবর্তী

ছোটপর্দায় আফজাল হোসেন ও তাঁর ৩৫ নায়িকা!

মহারাষ্ট্রে ভবন ধস-ভবন ধসে বহু হতাহতের আশঙ্কা

ভারতে ভবন ধসে বহু হতাহতের আশঙ্কা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT