চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেকের বিরুদ্ধে রায় সরকারের নীলনকশার অংশ: বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ন ২১, জুলাই ২০১৬
রাজনীতি
A A

জিয়া পরিবারকে ধ্বংস ও বিএনপিকে দুর্বল করার নীলনকশার অংশ হিসেবে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামলায় সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলটির অভিযোগ, এই মামলায় নিম্ন আদালত থেকে তারেক রহমান খালাস পেলেও দুদকের করা আপিলে উচ্চ আদালতে তথ্য-প্রমাণ আমলে নেওয়া হয়নি। রিজভী বলেন, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে নতুন নতুন ইস্যু তৈরি করে। তারেক রহমানের বিরুদ্ধে এই রায় তারই অংশ।

রিজভী দাবি করেন, ১/১১ সরকার অবৈধভাবে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছিল। দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকায় নিম্ন আদালত তারেক রহমানকে খালাস দিয়েছিলেন। সরকার উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দুদকের মাধ্যমে আপিল করে সাজা দিয়েছে। তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান।

উচ্চ আদালতের কাছ থেকে ন্যায়বিচার আশা করে রিজভী বলেন, বর্তমান সরকারের সময়ে কোনো বিচারকের ন্যায়বিচার করার অধিকার নেই। কোনো বিচারক যদি ন্যায়বিচার করেন, তাহলে তিনি দেশে থাকতে পারবেন না। আদালতে মানুষ ন্যায়বিচার পেলে আদালতের প্রতি আস্থা বাড়বে।

ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এ মামলার রায়ে জজআদালত ২০১৩ সালে তারেককে খালাস এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদন্ড দিয়েছিল।

ওই রায়ের বিরুদ্ধে আপিলের রায়ে হাই কোর্ট বৃহস্পতিবার মামুনের সাজা বহাল রেখে তারেকের খালাসের রায় বাতিল করেছে। বিএনপির এই সিনিয়র ভাইস চেয়ারম্যানকে সাত বছরের কারাদন্ডের সঙ্গে করা হয়েছে ২০ কোটি টাকা জরিমানা।

Jui  Banner Campaign
ট্যাগ: তারেক রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপ না খেলা নিয়ে বিতর্কিত বক্তব্যে আবারও ইউটার্ন আসিফ নজরুলের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ; আহত ১০

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT