চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তারেকের কাছে বিএনপির ৩শ প্রার্থীর তালিকা’ একটি ভুয়া সংবাদ: বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৮
রাজনীতি
A A

একটি দৈনিক পত্রিকায় গত বৃহস্পতিবার ‘তারেকের টেবিলে বিএনপির ৩০০ আসনের প্রার্থী তালিকা’ শীর্ষক শিরোনামে প্রথম পৃষ্ঠায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটাকে শুধু হাস্যকরই নয়, এটি সরকারের মিথ্যা প্রোপাগান্ডার এক উদ্বেগজনক সংযোজন ও বানোয়াট বলে দাবি করেছে বিএনপি।

শুক্রবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই দাবি করেন দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আমরা নিশ্চিত যে, বিশেষ সংস্থার নির্দেশেই প্রতিবেদনটি তৈরি ও প্রকাশ করা হয়েছে। সারাদেশের মানুষ যখন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার তখন জনদৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য আওয়ামী সরকারের নির্দেশে দুরভিসন্ধিমূলকভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে।

উক্ত প্রতিবেদনের সংশ্লিষ্টরা শুধু জ্যোতির্বিজ্ঞানীই নন, সিদ্ধ পুরুষও বটে। কারণ তারা মন্ত্রবলে মৃত মানুষকেও জীবিত করতে পারেন। উক্ত প্রতিবেদনে কয়েক বছর আগে বিএনপি’র মৃত কয়েকজন সাবেক সাংসদদের নামও আগামী জাতীয় নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

রিজভীর দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দলের সিনিয়র নেতৃবৃন্দসহ দেশব্যাপী সকল পর্যায়ের নেতাকর্মীরা সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আন্দোলনই এখন বিএনপি’র একমাত্র কর্মসূচি। এই কর্মসূচি বাদ দিয়ে নির্বাচন নিয়ে বিএনপির প্রার্থী তালিকার প্রতিবেদনটি সম্পূর্ণরূপে সরকারের নোংরা কূটকৌশল। এই প্রতিবেদনটি ষড়যন্ত্রপ্রসূত ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির আরেকটি অভিনব অপকৌশল। বাংলাদেশ প্রতিদিনের ন্যায় একটি পরিচিত পত্রিকা সরকারী ষড়যন্ত্রের অংশীদার হবে এটি ভাবা যায় না। বিএনপি এই কাল্পনিক প্রতিবেদন প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এসময় রিজভী কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা ও ধরপাকড়ের তীব্র নিন্দা জানান এবং বিএনপির সমর্থনের কথা পুর্নব্যক্ত করেন।

৮ জুলাই ঢাকা মহানগরীর থানায় থানায় বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে পুলিশ আগামীকাল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আগামী ৮ জুলাই ২০১৮ রোববার ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন রিজভী।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

ট্যাগ: তারেক রহমানপ্রতিবাদবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নেইমার আর ব্রাজিলই বিশ্বকাপের সেরা’

পরবর্তী

ঢাকার বাইরে ‘কমলা রকেট’-এর যাত্রা

পরবর্তী
‘কমলা রকেট’ চলচ্চিত্রের একটি দৃশ্যে মোশাররফ করিম

ঢাকার বাইরে ‘কমলা রকেট’-এর যাত্রা

নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার-কৌতিনহো-পগবা

সর্বশেষ

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT