চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের সঙ্গী হতে অপেক্ষায় ইমরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

তামিম ইকবাল ও ইমরুল কায়েসের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু কাছাকাছি সময়ে। দশ বছরের পথচলায় অবশ্য তামিমের সহাবস্থানে আসতে পারেননি ইমরুল। দলের অপরিহার্য ক্রিকেটার, অপ্রতিদ্বন্দী ওপেনার হিসেবে তামিম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনেক আগেই। তুলনায় গেলে অনেক পিছিয়ে ইমরুল। তাকে এখন থাকতে হয় দলে আসা-যাওয়ার মধ্যে, অপেক্ষা করতে হয় একাদশে সুযোগের জন্যে।

ওপেনিংয়ে আস্থা হারিয়ে ইমরুলকে তিন নম্বরে ব্যাট করতে হয়েছে বিভিন্ন সময়ে। তবুও ভাগ্য ফেরেনি।ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে থাকলেও জ্যামাইকা, অ্যান্টিগায় খেলার সুযোগ পাননি এ বাঁহাতি ওপেনার।

তিন সংস্করণ মিলিয়ে টপঅর্ডারে তামিম-ইমরুল জুটির রান বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। দুজন মিলে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সেই কবে। জুটি বেধে ৪ হাজার রানের কীর্তি আর আছে কেবল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের।

Banglabid

ইমরুলের জন্য এমন পরিসংখ্যান প্রেরণা হলেও আক্ষেপ নিজের পজিশন নিয়ে, ‘দেখুন, একটানা যদি একটা পজিশনে খেলা যায়, তাহলে সেই পজিশনের জন্য নিজেকে মানিয়ে নেয়া যায়। একটু নড়াচড়া হলে আবার নতুন করে শুরু করতে হয়। একটু সমস্যা তো হয়ই। সবাই খারাপ খেলবে, ভালো খেলবে; এইসব নিয়েই ক্রিকেটারের ক্যারিয়ার। সবাই একই ধারায় থাকে না। হয়তো আমার ক্ষেত্রে একটু ভিন্ন হয়। আমি চেষ্টা করছি সবসময় নিজেকে প্রস্তুত রাখতে।’

‘যতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইচ্ছা আছে ততদিন নিজেকে ফিট রাখার চেষ্টা করব। আর তামিমের সাথে সবসময় খেলতে ভালো লাগে কারণ আমাদের পার্টনারশিপটা খুব ভালো হয়। আমরা ভাগ্যবান যে আমাদের পার্টনারশিপটা ভালো হয়েছে এবং অনেক বড় বড় রান করেছি আমরা। যদি আবার সুযোগ হয় তাহলে আবার সেই পারফরম্যান্স ফিরিয়ে আনতে চেষ্টা করব।’ -বলেন ইমরুল।

Reneta

১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপ। ৩১ সদস্যের দলে আছেন ইমরুল। প্রাথমিক দলের ক্রিকেটারদের নিয়ে সোমবার মিরপুরে  শুরু হবে অনুশীলন ক্যাম্প। তার আগেই অবশ্য ওয়ানডে দলে ফেরার মিশনে রোববার ইমরুল ঘাম ঝড়িয়ে গেলেন ফিটনেস নিয়ে। এ ব্যাটসম্যান চান আবারও তামিমের সঙ্গী হতে, ফিরে পেতে চান হারানো ফর্ম।

তামিমের যোগ্য ওপেনারের সন্ধান চলেছে অনেকদিন ধরেই। তরুণদের মধ্যে সৌম্য সরকার, লিটন দাস চেষ্টা করেছেন তিন সংস্করণেই। এনামুল হক বিজয়কে ফিরিয়ে চেষ্টা চলছে ৫০ ওভারের ক্রিকেটে। সুযোগ পাচ্ছেন অনেকেই। তবে শেষ পর্যন্ত কে হতে পারবেন ওপেনিংয়ে তামিমের যোগ্য সঙ্গী তার ‍উত্তর সময়ই বলবে।

বিদ্যমান প্রতিযোগিতা নিয়ে ইমরুলের প্রতিক্রিয়া মিশ্র। ইতিবাচক-নেতিবাচক দুটি দিকই সামনে আনলেন ৩১ বছর বয়সী এ ক্রিকেটার।

‘যখন কোনো দলে সুস্থ প্রতিযোগিতা থাকে তখন স্বাভাবিকভাবেই দলের পারফরম্যান্স ভালো হয়। আপনারা দেখছেন ওয়ানডে বা শর্ট ভার্শনের ক্রিকেটে আমরা অনেক ভালো খেলছি। এমন প্রতিযোগিতা থাকলে সবাই চেষ্টা করে নিজের জায়গাটা ধরে রাখতে। এটা একদিক থেকে ইতিবাচক ও আরেকদিক থেকে একটু নেতিবাচকও বটে। একজন খেলোয়াড় যদি এক-দুই সিরিজে বাজে পারফর্ম করে বাদ পড়েন, সেটা তার জন্য কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলে। একটু হতাশ হয়ে গেলে ফর্মে ফেরা একটু কঠিন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুল কায়েসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT