চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ইনজুরিতে আতঙ্কে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ৩১, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলে চোট শঙ্কা। ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল। লন্ডনে শুক্রবারের অনুশীলনের সময় বাঁ-হাতের কব্জিতে আঘাত পেয়েছেন বাংলাদেশ ওপেনার।

রোববার কেনিংটন ওভালে নিজেদের প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে নামবে মাশরাফী বিন মোর্ত্তজার বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ফ্যাফ ডু প্লেসিসের দল।

ওভালে নেটে ব্যাট করার সময় শুক্রবার হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তামিম। চোট গুরুতর কিনা সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

নেট বোলারের বল হাতে লাগার পর দ্রুত মাঠ ছাড়েন তামিম। পরে সংবাদ সম্মেলনে আসেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

ওয়ালশ বলেন, ‘মাত্র চোট পেলো। এখনই কিছু বলা কঠিন, বললেও সেটা অনুমান করে বলা হবে, আশা করি খুব গুরুতর নয়।’

বোলিং কোচ আরও জানান, ‘রিপোর্ট পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কোনো কিছু নিশ্চিত না হয়ে আমি কাউকে বিভ্রান্ত করতে চাই না। এটা এই জন্য উদ্বেগের যে, আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে সরাসরি মাঠ থেকে চলে আসতে হয়। তবে যখনই তার ব্যাপারে রিপোর্ট পাবো, সঙ্গে সঙ্গে জানানো হবে।’

Reneta

টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, আপাতত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একটু সময় লাগবে। এমআরআই করানো হবে। হাতে আরও একদিন আছে। আপাতত চিন্তার কিছু নেই।

দলের ম্যানেজার খালেদ মাহমুদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তামিম এখন ভালো বোধ করছেন এবং আজই (শুক্রবার) দিনের শেষবেলায় তার স্ক্যান করানো হবে।

‘তার আঘাত সম্পর্কে এখনই কিছু বলা বেশ আগাম হয়ে যাবে। যদিও তামিম বেশ ভালো বোধ করছে। সে বলেছে, কোনো স্ক্যান লাগবে না। কিন্তু আমরা সতর্কতা অবলম্বনের জন্য আজই একটি স্ক্যান করাবো।’ যোগ করেন দলের ম্যানেজার।

গত ২৮ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তামিম। ওই ম্যাচের আগেরদিন অনুশীলনের সময় বাঁহাতে অস্বস্তি বোধ করায় তাকে বিশ্রাম দেয়া হয়। এর আগে এশিয়া কাপেও হাতে বল লেগে চোট পেয়েছিলেন তামিম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমবাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসর ভেঙে ফেরা নয়্যারকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে জার্মানি

মে ২১, ২০২৬

প্রযুক্তিসেবায় প্রতিবন্ধীদের অগ্রাধিকার: আইসিটি মন্ত্রী

মে ২১, ২০২৬

আনসার সমাবেশে জিয়া–খালেদার সাজে অংশগ্রহণকারী, আগেও দেখা গেছে এমন দৃশ্য

মে ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে ২৭ মে পবিত্র ঈদুল আজহা

মে ২১, ২০২৬

বোনাস নয়, বিশ্বমানের জিম-সুইমিং পুল চাইলেন ক্রিকেটাররা

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT