চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তলানির ওয়েস্ট হ্যামকে হারাতে ঘাম ছুটল ম্যানসিটির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি খেলোয়াড় গোল করে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ২০ দলের মধ্যে ওয়েস্ট হ্যামের অবস্থান ১৯’এ। আর ম্যানচেস্টার সিটি শীর্ষে। অথচ রোববার রাতের ম্যাচ দেখে বোঝাই গেল না এই মৌসুমে দল দুটির পার্থক্য এতখানি। ওয়েস্ট হ্যাম আগে লিড নিয়েও শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে হেরে গেছে। ম্যানসিটির এটি টানা ১৩তম জয়।

ম্যাচের তিন মিনিটের মাথায় ম্যানসিটি আক্রমণে যায়। ফ্যাবিয়ানের বাঁ পায়ের শট বক্সের খানিক বাইরে আটকে যায়। ওয়েস্ট হ্যামও পাল্লা দিয়ে লড়তে থাকে। সাত মিনিটের মাথায় তারাও গোলের খুব কাছে যেয়ে ফিরে আসে।

২৫ মিনিটের সময় আবার ব্যর্থ হয় ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনের পাস ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে শট নেন ডেভিড সিলভা। কিন্তু তা আটকে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

Banglabid

এমন লড়াইয়ের ভেতর ৪৪তম মিনিটে গোলমুখ খুলে ফেলে ওয়েস্ট হ্যাম। অ্যারন ক্রেসওয়েলের করা কর্নার শট থেকে দারুণ এক হেডে বল জালে জড়িয়ে দেন অ্যাঞ্জেলো অগবোন্না। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় ওয়েস্ট হ্যাম।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে বক্সের ঠিক মাঝখান থেকে জাল খুঁজে দলকে সমতায় ফেরান ওটামেন্ডি। খেলা সমতায় আসার পর আরো খাপছাড়া হয়ে পড়ে ওয়েস্ট হ্যাম।

৮৩তম মিনিটে কেভিন ডি ব্রুইন বক্সের ভেতর বল রাখেন। পেয়ে যান ডেভিড সিলভা। গোলের খুব কাছ থেকে ডানকোনা বরাবর প্লেস করেন। তাতেই ব্যবধান ২-১।

Reneta

এই জয়ের পর ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যান সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর সংগ্রহ ৩৫। দুই দলই ১৫টি করে ম্যাচ খেলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমার সোনার বাংলা’র নতুন সঙ্গীতায়োজন নিয়ে যে কারণে সমালোচনা

পরবর্তী

কম্বোডিয়া সফরের দ্বিতীয় দিনেও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কম্বোডিয়া সফরের দ্বিতীয় দিনেও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

বেঙ্গলি শিল্পী রঙিন ছবি আঁকছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিজারকে ফিরিয়ে দিন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT