চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তবুও ছবিটির জন্য শুভকামনা’

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৯:৪২ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৭
বিনোদন
A A
তানজিন তিশা

তানজিন তিশা

তানজিন তিশা। এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী। আজ শুক্রবার তার অভিনীত ‘তুমি রবে নীরবে’ ছবিটি মুক্তি পাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বোন’ উপন্যাস অবলম্বনে এই ছবিটি পরিচালনা করছেন মাহবুবা ইসলাম সুমী। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এই ছবি এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন তানজিন তিশা।

চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে, কেমন লাগছে?

খুব ভালো লাগছে। প্রথম ছবি হিসেবে ভালো লাগারই কথা। শেষ পর্যন্ত আমার প্রথম ছবি মুক্তি পাচ্ছে।

Banglabid

চরিত্রটা কেমন?

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বোন’ উপন্যাসের চিত্ররূপ দেওয়া হয়েছে এই চলচ্চিত্রে। দুই বছর আগে নির্মাণ করা হয়েছিল ছবিটি। রবীন্দ্রনাথের গল্পের চরিত্র এমনিতেই আমার প্রিয়। এই সিনেমায় যে চরিত্রটি করেছি, সেটি নায়িকার বোনের চরিত্রে। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

শুটিংয়ের সময়ের কোনো অভিজ্ঞতার কথা মনে পড়ে?

Reneta

ছবিটির কিছু অংশের শুটিং কলকাতায় হয়েছে। সেখানকার পরিবেশ খুব ভালো লেগেছে। খুব প্রফেশনাল সবাই। যেটা মিডিয়াতে খুব প্রয়োজন। বাকিটা ছিল তিক্ততায় ভরা।

কেমন?

শুটিং হয়েছে টেলিফিল্মের। এরপর কী কারণে নির্মাতা এটিকে পরে চলচ্চিত্রে রূপান্তর করেন, আমি বলতে পারব না। তা আমাকে বলা হয়নি। এমনকি আমার চরিত্রের কণ্ঠের ডাবিং করা হয়েছে অন্য একজনকে দিয়ে। পুরো ব্যাপারটি আমার কাছে ভালো লাগেনি। নিজের ডাবিং নিজে করলে বেশি ভালো লাগত। এই ছবিতে কাজ করতে গিয়ে অনেক কিছুই আমার ভালো লাগেনি। তবুও ছবিটির জন্য শুভকামনা।

‘তুমি রবে নীরবে’ ছবিতে ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা

সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন। কেন?

একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে মিটিং করতে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলে হয়নি।

বাণিজ্যিক ধারার ছবিতে অভিনয়ের ইচ্ছা আছে?

আছে। তবে সবকিছু ভালো লাগলে। আসলে আমি নাটক কিংবা চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে একটু খুতখুতে বলতে পারেন। গল্প, চরিত্র, সহ-অভিনেতা ও নির্মাতা পছন্দ হলে তবেই বাণিজ্যিক ধারার ছবিতে অভিনয় করব। নয়তো মডেলিং আর নাটকে অভিনয়টাই নিয়মিত করব।

নতুন কোনো মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন?

না। আপাতত নতুন কোনো কাজে অংশ নিচ্ছি না।

হাবিবের সঙ্গে আপনাকে জড়িয়ে বিতর্ক ছড়িয়েছে।

প্রথমত আমি বলব ব্যক্তিগত বিষয়ে আপাতত শেয়ার করতে রাজি নই। আর সংবাদমাধ্যমে যা ছড়িয়েছে, তা একেবারেই সত্য নয়।

ঈদের নাটকের ব্যস্ততা কেমন?

মাত্র কাজ শুরু করেছি। চ্যানেল আই আর এনটিভির কয়েকটি কাজ করছি।

বিয়ে করছেন কবে?

আপাতত বিয়ের কথা ভাবছি না। এই জীবনটাকেই এনজয় করছি।

ছবি : সংগৃহীত

হাবিবের গানে তিশা :

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানজিন তিশা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT