চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে ‘উচ্চতর শিক্ষার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ’ এবং ফ্রেডরিক-এবার্ট-স্টিফটাং কর্তৃক আয়োজিত দুইদিনব্যাপী উচ্চতর শিক্ষার ভবিষ্যৎ শীর্ষক দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে উঠে আসে শিক্ষার ব্যবস্থাপনা, মনস্তত্ত্ব, সাহিত্য, কলা, উচ্চ শিক্ষার ভবিষ্যৎ এবং শিক্ষার প্রযুক্তিকরণ এর মত গুরুত্বপূর্ণ সব বিষয়। অংশগ্রহণকারীরা তুলে ধরেন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলির গবেষণা সংক্রান্ত প্রতিবন্ধকতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে শ্রেণীবিভেদ, শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার ব্যবহার, কর্মমুখী শিক্ষার বাস্তবায়ন এবং অন্যান্য গবেষণা লব্ধ আলোচনা। শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য শিক্ষার সুবিধা বাস্তবায়ন, মিডিয়া ও চলচ্চিত্র ক্ষেত্রে পাশ্চাত্য আগ্রাসন এর বিষয়গুলি ও স্থান করে নেয় আলোচনায়।

Banglabid

দ্বিতীয় দিনের আলোচনায় আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা, শিক্ষাক্ষেত্রে লিঙ্গভেদ ও মানবিক দিকসমূহ নিয়ে আলোচনা করা হয়। আলোচকগণ শিক্ষাব্যবস্থায় সাহিত্যচর্চার প্রয়োগ, আন্তঃ রাষ্ট্রীয় শিক্ষাবৃত্তি এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণে নানাবিধ প্রায়োগিক পরামর্শ প্রদান করেন।

সামগ্রিক অনুষ্ঠানটি ১১টি আলোচনা পর্বে বিভক্ত ছিল। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের ডিরেক্টর প্রফেসর ডঃ ইমতিয়াজ আহমেদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ফ্রেডরিক-এবার্ট-স্টিফটাং এর রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ মিস টিনা ব্লোম, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডঃ মুহম্মদ সামাদ। অনুষ্ঠানের দ্বিতীয় দিন বক্তব্য রাখেন থাইল্যান্ড চুলালঙ্গকন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মিঃ সুরিচাই ওয়ানগেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT