ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল কোয়ার্টার থেকে ডা. মিথিলা নামে এক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, ডা. মিখিলা এবং তার স্বামী ঢাকা মেডিকেল কলেজের আরেক ডাক্তার মিজানুর রহমান দু’জনে মেডিকেল কলেজ কোয়ার্টারে থাকতেন। আজ রাত আনুমানিক ৯.৩০ বেড রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, বেড রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। পরে দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে তারা ফ্যানের সঙ্গে ডা. মিথিলাকে ঝুলতে দেখে। পরে, লাশ উদ্ধারের পর শাহাবাগ থানায় একটি অস্বাভাবিক হত্যা মামলা দায়ের করা হয়েছে।







