ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংর্ঘষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সকাল সাড়ে ৯ টার পর দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল কর্মীরা সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেইট থেকে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করার সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাধা দেয় ছাত্রলীগ কর্মীরা।
ছাত্রলীগের জগন্নাথ হল ও এস এম হল ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে ছাত্রদলের কর্মীরা ঢাকা মেডিকেলের বহির্বিভাগে অবস্থান নেয়। এ সময় দুই পক্ষই ঢিল ছুড়তে থাকে। পরে পুলিশ এসে ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com
ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)