চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা কলেজ ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২২
- সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ৫ মে পর্যন্ত কলেজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে।

নিউমার্কেট এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ। এখন পর্যন্ত প্রায় অর্ধশত জনের আহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে শিক্ষার্থী, ব্যবসায়ী ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক গণমাধ্যম কর্মী রয়েছে।

Banglabid

সংঘর্ষের ফলে রাজধানী বিভিন্ন সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। মিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার রাত ৯টার দিকে নিউ সুপার মার্কেটে কেনাকাটার সময়ে দরদাম নিয়ে বিতর্কের জেরে দোকান কর্মচারী ও শিক্ষার্থীর মাঝে সংঘর্ষ বাঁধে। ঘটনাটি ক্যাম্পাসে জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন।

রাত ১২টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তা অবরোধ করে রাখেন। এক পর্যায়ে তারা নিউ মার্কেটের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে দোকান কর্মচারীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

Reneta

পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সেসময় বেশ কয়েক রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। রাত দুইটার দিকে আরো টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT