চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাকা’র পর রুশো ব্রাদার্সের সিনেমায় ফের হেমসওয়ার্থ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ১৮, মে ২০১৯
বিনোদন
A A

হলিউডের সিনেমায় দেখা যাবে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে। সিনেমার নামও ‘ঢাকা’। ছবিটি প্রযোজনা করেছেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ নির্মাতা জো রুশো ও অ্যান্থনি রুশো। এটা পুরনো খবর। নতুন খবর হলো, ‘ঢাকা’র পর রুশো ব্রাদার্সের প্রযোজিত ছবিতে আবার দেখা যাবে ‘থর’ খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থকে। ছবির নাম ‘ডাউন আন্ডার কভার’।

‘ডাউন আন্ডার কভার’ ছবিটি পরিচালনা কে করছেন তা এখনও ঠিক হয়নি। তবে ছবির গল্প সম্পর্কে আঁচ পাওয়া গেছে। জানা গেছে, দুজন গোয়েন্দার গল্পের কমেডি সিনেমা এটি। অস্ট্রেলিয়ার একজন স্ট্রিপার এবং তার জুয়ারি দলের সম্পৃক্ত থাকা একটি ঘটনার রহস্য উন্মোচন করার চেষ্টা নিয়ে ছবির গল্প তৈরি হয়েছে। ছবিতে ক্রিস হেমসওয়ার্থ এর সঙ্গে অভিনয় করবেন টিফানি হ্যাদ্দিস। ছবিটি কান ফিল্ম মার্কেটে আন্তর্জাতিক পরিবেশক পাওয়ার অপেক্ষায় আছে।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বাইরে রুশো ব্রাদার্সের দিত্বীয় সিনেমা এটি। প্রথম সিনেমা ‘ঢাকা’র শুটিং শেষ হয়েছে কিছুদিন আগেই। অ্যাকশন থ্রিলারধর্মী ছবি ‘ঢাকা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ।

Banglabid

একজন অপহৃত ভারতীয় ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করবেন তিনি। ছবিতে তার নাম টেইলর রেক। ইনস্টাগ্রামের একটি পোস্টে তিনি জানিয়েছেন যে ছবিতে তিনি একজন প্রাক্তন সামরিক সদস্যের ভূমিকায় থাকছেন।

নেটফ্লিক্সের ব্যানারে নির্মিত ‘ঢাকা’র মুক্তি নিয়ে পরিস্কার ধারণা না দিলেও শোনা যাচ্ছে চলতি বছরের শেষের দিকে বিশ্বব্যাপী ছবিটি মুক্তি পেতে পারে। ছবিতে হলিউড অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি বলিউডের বেশ কয়েকজন দাপুটে অভিনেতা রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান ফিল্ম ফেস্টিভালক্রিস হেমসওয়ার্থঢাকাঢাকা শহরথরবলিউডরুশো ব্রাদার্সলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন ইতিহাসের সামনে গার্দিওলা

পরবর্তী

‘সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তি আদালত সাংবাদিকতায় প্রতিবন্ধকতা নয়’

পরবর্তী

‘সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তি আদালত সাংবাদিকতায় প্রতিবন্ধকতা নয়’

সন্তান প্রতিপালনে বাবা এবং মায়ের দায়িত্ব ও কর্তব্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT