চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাকে যানজটমুক্ত করার লক্ষ্যে উবারপুল চালু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

ঢাকাকে যানজটমুক্ত করার লক্ষ্যে উবারপুল চালু করেছে রাইড-শেয়ারিং কোম্পানি উবার।

মঙ্গলবার বাংলাদেশে কার্যক্রম শুরুর তৃতীয় বছর পূর্তি উদযাপন উপলক্ষে রাজধানীর গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনে নতুন এই নিয়ম চালুর ঘোষণা করে উবার।

গত তিন বছরে কয়েক মিলিয়নেরও বেশি ট্রিপ সম্পূর্ণ করে এবং প্রতি সপ্তাহে কয়েক হাজার নতুন চালক সংযুক্ত করে উবারের গ্লোবাল পোর্টফোলিওতে বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ একটি মার্কেট হিসেবে অবস্থান করে নিয়েছে বলে জানায় উবার কর্তৃপক্ষ।

Banglabid

বাংলাদেশের উবারের কর্তারা জানান, উবার পুল রাইড শেয়ারিং-এর এমন একটি নতুন ধারণা যা একজন যাত্রীকে একই যাত্রাপথের অন্যান্য যাত্রীদের সাথে ট্রিপ শেয়ারের পাশাপাশি যাত্রাপথের খরচও ভাগাভাগি করে নেওয়ার সুবিধা দেয়। কম সংখ্যক গাড়িতে বেশি যাত্রী বহন করার উদ্দেশ্যে থেকেই উবারপুলের মতো রাইডশেয়ারিং সার্ভিস চালু করা হয়েছে। এর ফলে যাত্রীদের সাশ্রয়ী মূল্যে যাতায়াত করা, চালকদের দীর্ঘ সময়ের লাভজনক ট্রিপ দেওয়া ও শহরগুলিতে যানজট কমানো সম্ভব হবে। একই দূরত্বের জন্য উবারএক্স-এর ভাড়ার চেয়ে উবারপুলের ভাড়া ৪০% পর্যন্ত সাশ্রয়ী হতে পারে।

বাংলাদেশে রাইড শেয়ারিং ব্যবসার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ বলেন, গত ৩ বছরে বাংলাদেশের মোবিলিটি ইকোসিস্টেমের (যাতায়াত ব্যবস্থার) একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পেরে আমরা গর্বিত। উবার পুল চালু করার মাধ্যমে আমরা বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার প্রতি আমাদের প্রতিশ্রুতি অব্যাহত রেখেছি। উবারে আমরা আরও বেশি কার্যকর কারপুলিং ব্যবস্থার জন্য প্রযুক্তির ব্যবহার করতে চাই। কারণ আমরা বিশ্বাস করি এটিই এই সার্ভিসের ভবিষ্যত।

Reneta

উবারপুল ব্যবহারের ধারণা দিয়েছেন কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বলা হয়, উবার অ্যাপের মধ্যেই পুল অপশনটি পাওয়া যাবে, রাইড রিকুয়েস্ট করার পর গন্তব্যের সাথে মিলে যায় এমন সহযাত্রী ও নিকটস্থ চালকের সাথে যোগাযোগ করিয়ে দেয়া হবে এবং ২ মিনিটের মধ্যে পিকআপের জন্য সবচেয়ে সুবিধাজনক জায়গাটি নির্বাচন করে দেয়া হবে, যখন রাইডটি কনফার্ম করা হয়, তখন অ্যাপ যাত্রীর হাঁটার দিকনির্দেশনা ও পিক আপ করার সময় দেওয়া হবে যাতে, যাত্রী জানতে পারেন কখন ও কোথায় চালকের সাথে দেখা করতে হবে, যাত্রা শেষ হওয়ার কিছু আগে উবার অ্যাপ একটি ড্রপ অফ স্পট নির্বাচন করবে, সেটা যাত্রীকে অবহিত করবে এবং চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর দিকনির্দেশনা দিবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবারবাংলাদেশরাইড শেয়ারিং
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT