চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেম্বেলেকে নেবে লিভারপুল, ক্রিস্টেনসেনকে চাই বার্সার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বার্সা ফরোয়ার্ড উসমানে ডেম্বেলেকে ঘিরে তৈরি হওয়া সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছে লিভারপুল। ফরাসি তারকাকে নিতে চায় তারা। শর্তও আছে, বার্সার সাথে ডেম্বেলের চলতি ৯৭ মিলিয়ন ইউরোর সমান আকাশচুম্বী দাম হাঁকানো চলবে না।

অন্যদিকে, জেরার্ড পিকের বয়স বেড়ে যাওয়ায় বিকল্প দরকার বার্সার। সেজন্য চেলসির আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে আসছে গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে দলে টানতে চেষ্টা চালাচ্ছে কাতালানরা।

বার্সার গলার কাঁটা হয়ে আটকে আছেন ডেম্বেলে। চড়া দামে দলে টেনে তাকে না খেলাতে পারছে বার্সা, না বিক্রি করতে পারছে। চোট তো নিত্যসঙ্গী। ক্লাবের সিইও মাতু আলেমানি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ডেম্বেলেকে, ৩১ জানুয়ারির আগে ক্লাব ছেড়ে দাও, নয়তো বার্সার হয়ে মাঠে নামতে দেয়া হবে না।

‘আমরা বুঝতে পারছি ডেম্বেলে বার্সায় থাকতে চাচ্ছে না। আমরাও তাকে রাখার পক্ষে নই। আমরা এমন ফুটবলার চাই যারা বার্সার প্রতি অনুগত থাকবে। আমরা তাকে খুব দ্রুতই বার্সা ছাড়ার পরামর্শ দিয়েছি।’

২০১৭ সালে নেইমারকে পিএসজিতে বিক্রি করে ডেম্বেলে ও ফিলিপে কৌতিনহোকে দলে টানে বার্সা। করে অর্থের অপচয়। যার দায় মিটিয়ে চলেছে কাতালানরা। বার্সায় এসে ১৪ বার চোটে পড়েছেন ফরাসি তারকা। মাঠে নামতে পারেনি ১০৬ ম্যাচে। এখন তো জাভির দলে খেলার সুযোগই পাচ্ছেন না।

এমন পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে লিভারপুল। গোছানো দলে চোটপ্রবণ ফুটবলার তারা সত্যিই কিনবে কিনা সে প্রশ্নও আছে। আবার আগ্রহও আছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির। তবে সেজন্য ডেম্বেলেকে বার্সার বর্তমান পারিশ্রমিক আশা না করার পরামর্শ দিয়েছে লিভারপুল।

Reneta

অন্যদিকে, পিকের বয়স ৩৪ হয়ে যাওয়ায় খুব বেশিদিন তার সার্ভিস আশা করছে না বার্সা। যোগ্য একজনকে দলে টানতে চান জাভি। এ মুহূর্তে তার চোখে বিকল্প হিসেবে চেলসি তারকা ক্রিস্টেনসেনই সেরা।

বরুশিয়া মনশেনগ্লাডবাখ থেকে ধারে খেলতে এসে এরমধ্যে থমাস টুখেলের আস্থায় জায়গা করে নিয়েছেন ২৫ বর্ষী তারকা। নিয়মিত মাঠে নেমে প্রতিপক্ষের আক্রমণকে প্রতিহত করছেন দক্ষতার সাথে। যা নজর কেড়েছে জাভির।

স্যামুয়েল উমতিতি, ক্লেমেন্ট লেংলেট ও রোনাল্ড আরাউজোকে দলে রাখতে চাচ্ছে না বার্সা। রক্ষণ সামলাতে বেশকিছু নতুন ফুটবলার প্রয়োজন। যা পূরণ করতে ক্রিস্টেনসেনকে ন্যু ক্যাম্পে যোগ দেয়ার প্রস্তাব দিয়েছে বার্সা।

গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে ক্রিস্টেনের সাথে করা চেলসির চলতি চুক্তির মেয়াদ শেষ হলে বার্সায় যোগ দেয়ার কথা এগিয়েছে তার সঙ্গে। টুখেল বাগড়া দিলে অবশ্য হতাশ হতে হবে জাভিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টেনসেনচেলসিটুখেলডেম্বেলেবার্সালিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT