চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি-৮’এর শক্তিশালী অর্থনৈতিক জোট গঠনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকরত দুই কর্মকর্তা, ছবি তোলা হয়েছে একটি অফিসে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ডি-৮ভুক্ত দেশগুলোর একটি শক্তিশালী অর্থনৈতিক জোট হিসেবে অভ্যুদয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

আজ গণভবনে ডি-৮ মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমামের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

এ সময় উভয়েই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা পুনরুল্লেখ করেন।

Banglabid

প্রধানমন্ত্রী ও মহাসচিব এ সময় ডি-৮ ভুক্ত দেশগুলোর ব্যবসা, অর্থনীতি, বাণিজ্য, পরিবহন, কৃষি, পর্যটন, শিক্ষা ও জ্বালানীর মতো বিভিন্ন খাতগুলোর সম্ভাবনাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

ডি-৮ মহাসচিব বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং আইসিটি খাতে এ দেশে যে অগ্রগতি হয়েতে তার ভূয়সী প্রশংসা করেন।

‘এ দেশের গবেষকরা খরা ও লবণাক্ত সহিষ্ণু ধান উদ্ভাবন করেছে’ উল্লেখ করে শেখ হাসিনা মহাসচিবকে বাংলাদেশের কৃষি খাতের সাফল্য সম্পর্কে অবহিত করেন।

Reneta

তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি খাতে ডি-৮ দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-৮ মহাসচিবের দায়িত্ব গ্রহণের জন্য ইসিয়াকা আব্দুল কাদির ইমামকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি আগামী দিনগুলোতে বাংলাদেশের সভাপতিত্বে ডি-৮ এর গুরুত্বপূর্ণ আয়োজনগুলো পরিচালনায় বাংলাদেশের পূর্ণ প্রতিশ্রুতির কথা পুনরুল্লেখ করেন।

প্রধানমন্ত্রী ২০২১ সালের এপ্রিল মাসে বৈশ্বিক মহামারির মধ্যে ঢাকায় ভার্চুয়ালি দশম ডি-৮ সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় অ্যাম্বাসেডর-এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডি-৮প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কন্নড়ের জনপ্রিয় আরজের অকালপ্রয়াণ

পরবর্তী

চালু হচ্ছে সর্বজনীন পেনশন

পরবর্তী
বাংলাদেশের একজন নেতা প্যানেল আলোচনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চালু হচ্ছে সর্বজনীন পেনশন

করোনাভাইরাসের ভ্যাকসিন ও চিকিৎসা সংক্রান্ত তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমিক্রন হলে সাত সপ্তাহ পর ইলেক্টিভ সার্জারির পরামর্শ

সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি প্রশাসক সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT