চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরের প্রথমদিনে ‘স্টপ জেনোসাইড’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন একজন বৃদ্ধা, কালো ও সাদা ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা গণহত্যা থেকে শুরু করে সারা বিশ্বে চলতে থাকা গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও গণহত্যা বন্ধের দাবী তুলেছে ব্যান্ডদল `অবসকিওর’। গানে গানে তারা বলছে ‘স্টপ জেনোসাইড’ । ডিসেম্বরের ১ তারিখে নিজেদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করবে অ্যালবামটি। পাশাপাশি আইটিউন-সাভান-জিপি মিউজিক-রবিইয়োন্ডারস বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে রিলিজ হবে অ্যালবামটি।

এটি অবসকিওরের ১২তম অ্যালবাম। দল প্রতিষ্ঠার তিন দশক পেরিয়েছে। প্রথম অ্যালবাম বের হয় দল প্রতিষ্ঠার এক বছর পর ১৯৮৬ সালে। মেলাডিয়াজ ঘরানার ব্যান্ডটি গত কয়েক বছর ধরে নিজস্ব ধারার সাথে দেশের গান করবার চেষ্টা করে আসছে। এবারের এ্যালবামেও দেশের গানের উপস্থিতি রয়েছে। সব মিলিয়ে গান রয়েছে ৮টি। ‘স্টপ জেনোসাইড’ শিরোনামের গানটি লিখেছেন ‘আলতাফ’ উপন্যাস রচয়িতা কলকাতার অমিত গোস্বামী। গীতিকারদের মধ্যে আরও রয়েছেন তানজিল এবং মোস্তফা মাহমুদ।

২০১৪ সাল থেকে ‘অবসকিওর’ ঘোষণা দেয় প্রতি বছর একটি অ্যালবাম বের করবে তারা। সে বছর তাদের অ্যালবাম ‘অবসকিওর ও বাংলাদেশ’ প্রকাশিত হয়। তার ধারাবাহিকতায় এ বছর অ্যালবাম আসছে জানিয়ে ‘অবসকিওর’ প্রধান সাইয়েদ হাসান টিপু চ্যানেল আই অনলাইনকে বলেন ,‘প্রতিবছর একটি এ্যালবাম উপহার দেবে বলে শ্রোতাদের কাছে প্রতিশ্রুতি বদ্ধ আমরা। এ বছর “স্টপ জেনোসাইড” সেই প্রতিশ্রুতি রক্ষার দলিল। এখন তো সিডির চল নেই বললে চলে। তবে পাঁচশত সিডি বের করব আমরা নিজেদের মানুষদের জন্য।’

Banglabid

পৃথিবীর সকল নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য “স্টপ জেনোসাইড” উৎসর্গ করা হয়েছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিব-শ্রাবন্তী কনফার্ম, ছবির নাম ‘বয়ফ্রেন্ড’

পরবর্তী

যুদ্ধের আগেই শঙ্কার ছায়া

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধের আগেই শঙ্কার ছায়া

বারী সিদ্দিকী স্টুডিওতে গান গাইছেন, মাথায় টুপি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বারী সিদ্দিকীর অবস্থা ‘স্থিতিশীল’

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT