চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিরেক্টরস গিল্ড নির্বাচন: আবারও সভাপতি সালাউদ্দিন লাভলু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A
একসঙ্গে সভাপতি প্রার্থী তিন জন। অনন্ত হীরা, দীপু হাজরা ও সালাউদ্দিন লাভলু

একসঙ্গে সভাপতি প্রার্থী তিন জন। অনন্ত হীরা, দীপু হাজরা ও সালাউদ্দিন লাভলু

ছোটপর্দার নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’ এ টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্য নির্মাতা সালাউদ্দিন লাভলু। সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন কামরুজ্জামান সাগর। 

২০২১-২২ মেয়াদে ‘ডিরেক্টরস গিল্ড’ এর নেতৃত্ব ভার তুলে দিতে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

রাত আটটায় ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এস এম মহসিন। এসময় তার পাশে ছিলেন সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত নরেশ ভুঁইয়া ও মাসুম রেজা।

ফল ঘোষণায় জানানো হয়, নির্বাচনে ১৭০টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন লাভলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনন্ত হীরা পেয়েছেন ১৪৯টি ভোট।

সহ-সভাপতি পদে মাসুম আজিজ ২৬৮ ভোট, ফরিদুল হাসান ১৯৯ ভোট এবং রফিকউল্লাহ সেলিম ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়া কামরুজ্জামান সাগর পেয়েছেন ১৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোস্তফা কামাল রাজ পেয়েছেন ১৬১টি ভোট।

Reneta

এছাড়া বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে পিকলু চৌধুরী ও ফিরোজ খান, সাংগঠনিক সম্পাদক পদে ফেরারী অমিত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সহিদউন নবী, প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক পদে মোস্তফা মনন,  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনিসুল হক ইমেল, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক নিয়াজ মাহমুদ ও দপ্তর সম্পাদক পদে গোলাম মুক্তাদির নির্বাচিত হয়েছেন।

এ বছর ডিরেক্টরস গিল্ড এ মোট ভোটার ছিলো মোট ৩৯৭ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৩৫৯ জন, তবে শর্ত না মানায় ২৮টি ভোট বাতিল হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিরেক্টরস গিল্ডলিড বিনোদনসালাউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের বুস্টার ডোজে নতুন সংক্রমণ কমছে তবে হাম পরবর্তী জটিলতায় মৃত্যু থেমে নেই

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ৬, ২০২৬

বিশ্ব ক্যান্সার সার্ভাইভার দিবসে ৮ দফা দাবি

জুন ৬, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT