চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল কার পার্কিং ব্যবস্থা পুলিশের জন্য ‘ইনোভেটিভ আইডিয়া’: আইজিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

ডিজিটাল কার পার্কিং ব্যবস্থা পুলিশের জন্য একটি ‘ইনোভেটিভ আইডিয়া’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার আব্দুল গণি রোডস্থ ডিএমপি’র সেন্ট্রাল কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে আটতলা ডিজিটাল কার পার্কিং কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আমাদের অপ্রতুল জায়গার তুলনায় অধিক গাড়ি হওয়ায় পার্কিং একটি বড় সমস্যা। স্বল্প জায়গায় অধিক কার পার্কিংয়ের লক্ষ্যে ডিজিটাল কার পার্কিং একটি সময়োপযোগী ব্যবস্থা। বিশ্বের অনেক দেশে এমন কার পার্কিং ব্যবস্থা রয়েছে। এখানে পার্কিং করা যাবে ৩৪টি গাড়ি। এটা একটি পরীক্ষামূলক পার্কিং ব্যবস্থা।

Banglabid

তিনি বলেন, এই কার পার্কিং ব্যবস্থা পুলিশের জন্য একটি ইনোভেটিভ আইডিয়া। পরীক্ষামূলক সময়ের মধ্যে কার পার্কিংয়ের সুবিধা-অসুবিধা যাচাই করে মতামতের ভিত্তিতে ভবিষ্যতে আরো ডিজিটাল কার পার্কিং তৈরি করা হবে।

পুলিশ প্রধান বলেন, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যাও বাড়ছে। এসব গাড়ি রাখার জন্য ডিজিটাল পার্কিং স্থাপন করা প্রয়োজন। পর্যায়ক্রমে বড় বড় শহরে এ ধরনের পার্কিং স্থাপন করা হবে।

আইজিপি বলেন, ডিজিটাল কার পার্কিং পরিচালনায় অপারেটরদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। যাতে কোন দুর্ঘটনা না ঘটে।

Reneta

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, ৮ তলা বিশিষ্ট এই ডিজিটাল কার পার্কিংয়ে এ ও বি দুইটি ইউনিটে ১৭টি করে মোট ৩৪টি গাড়ি পার্কিং করা যাবে। যেই জায়গায় স্বাভাবিকভাবে ৬টি গাড়ি পার্কিং করা যেত, সেই একই জায়গা ব্যবহার এই ডিজিটাল মাল্টিলেভেল কার পার্কিং তৈরি করে ৩৪টি গাড়ি পার্কিং করা যাবে।

আজিজ এন্ড কোম্পানি লিমিটেডের কারিগরি সহায়তায় এই ডিজিটাল কার পার্কিং প্রকল্পটি বাস্তবায়ন করেছে পুলিশ হেডকোয়ার্টাসের্র উন্নয়ন শাখা-১। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি ড. মো: মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্তি আইজিপি শাহাব উদ্দীন কোরশেীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT