চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৯
- সেমি লিড, অন্যান্য
A A
ডাকসু

ডাকসু নির্বাচন ও ছাত্রনেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট।

মঙ্গলবার দুপুরে প্রগতিশীল ছাত্র জোট বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ছাত্রসমাবেশ করে।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি কিশোর কুমার সরকার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মিফতাহ আল ইহসান তূর্য ডাকসু নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা ও লিটন নন্দী, উম্মে হাবিবা বেনজিরসহ অন্যান্য ছাত্রনেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এসময় অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে জকসু নির্বাচন দেওয়ার দাবিও জানান তারা।

রাবিতেও দাবি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পুনরায় নির্বাচন দেওয়ার জন্য দাবি জানিয়েছে রাকসু আন্দোলন মঞ্চ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনে আমতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে তারা জানায়, ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র দখল, ভোট কারচুপি, প্রার্থীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা। একইসঙ্গে তারা প্রগতিশীল ছাত্র ঐক্যসহ ডাকসুর ভোট বর্জনকারী সকল প্যানেলের নেতৃবৃন্দের দাবির সাথে সংহতি প্রকাশ করে পুনরায় ডাকসু নির্বাচন এবং চলতি বছরেই রাকসু নির্বাচনের দাবি জানান তারা।

এসময় লিখিত বক্তব্যে আব্দুল মজিদ অন্তর বলেন, দীর্ঘদিন থেকে রাকসু নির্বাচেনর দাবিতে আমরা মোমবাতি প্রজ্জ্বলন, গণস্বাক্ষরতা, বিতর্ক ও মুক্ত আলোচনা, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। এরই ধারাবাহিকতা আগামী ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ শীর্ষক শিক্ষক শিক্ষার্থীদের ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

ট্যাগ: জবিডাকসুডাকসু নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভাবি সমান, হই চৌকস, বদলাই নতুনে’

পরবর্তী

ডাকসুতে ছাত্রলীগের নিরঙ্কুশ জয়

পরবর্তী

ডাকসুতে ছাত্রলীগের নিরঙ্কুশ জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৪ বছর পর টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT