চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প-কিম বৈঠকের আলোচ্যসূচিতে নেই মানবাধিকার ইস্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-কিম জং উন-ডোনাল্ড ট্রাম্প-মানবাধিকার

নর্থ কোরিয়ার বিরুদ্ধে বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শোনা গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নর্থ কোরীয় নেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠকের আলোচ্যসূচিতে জায়গা পায়নি মানবাধিকার ইস্যু।

ধারণা করা হচ্ছে, বৈঠক যেন আটকে না যায় এবং পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনায় যেন বাধা না পড়ে, সেজন্যই এই বিষয়টিকে সচেতনভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে।

প্রথম থেকেই ধারণা করা হচ্ছিল, পরমাণু নিরস্ত্রীকরণই বৈঠকের মূল আলোচনার বিষয় হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থনৈতিক নিশ্চয়তা ও অবরোধ প্রত্যাহার চায় নর্থ কোরিয়া।

বৈঠকের আগে সাংবাদিকদের সামনে ট্রাম্প নিজেও বলেন, তারা দু’জনে মিলে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার মতো বিরাট জটিল ইস্যুর সমাধান করতে পারবেন বলে তিনি আশাবাদী।নর্থ কোরিয়া-কিম জং উন-ডোনাল্ড ট্রাম্প-মানবাধিকার

মানবাধিকারকে আলোচ্যসূচিতে না রাখার বিষয়টিকে ব্যাখ্যা করেছেন সাউথ কোরিয়ার বুসান ইউনিভার্সিটির অধ্যাপক রবার্ট কেলি। বিবিসি’কে তিনি বলেন, মানবাধিকার আলোচ্যসূচিতে না থাকার কারণ, যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে কথা বললে নর্থ কোরিয়ানরা খুব খারাপ প্রতিক্রিয়া দেখান।

মানবাধিকারের কথা তোলার কারণে নর্থ কোরিয়ার সঙ্গে এর আগের বৈঠকগুলো সফল হয়নি। তাই যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই বিষয়টিকে ভবিষ্যতে আলোচনার জন্য রেখে দিতে হবে। যাতে অন্তত আলোচনার বল গড়ানো অন্তত শুরু হয়।নর্থ কোরিয়া-কিম জং উন-ডোনাল্ড ট্রাম্প-মানবাধিকার

তবে যদি এভাবে আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকে, তখন মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে এই ইস্যুটা উত্থাপনের চাপ বাড়তে থাকবে,’ বলেন এই অধ্যাপক।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়ালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাঙ্গামাটি ও কক্সবাজারে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ১২

পরবর্তী

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করাবেন না খালেদা জিয়া: কারা মহাপরিদর্শক

পরবর্তী

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করাবেন না খালেদা জিয়া: কারা মহাপরিদর্শক

নর্থ কোরিয়া-কিম জং উন-ডোনাল্ড ট্রাম্প

ধারণার চেয়েও অনেক ভালো বৈঠক হয়েছে: ট্রাম্প

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT