চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প-কিম বৈঠকের আগে পরমাণু কেন্দ্র ধ্বংস করলো নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ২৪, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়ার একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের টানেলে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে। এর আগে ২৩ থেকে ২৫শে মে’র মধ্যে কেন্দ্রটি ভেঙে ফেলার প্রযুক্তিগত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছিলো নর্থ।

মঙ্গলবার আমন্ত্রিত বিদেশি সাংবাদিকদের সামনে এই প্রক্রিয়া চালায় নর্থ কোরিয়া। স্বচ্ছতার সঙ্গে যে টানেলটি ধ্বংস করা হচ্ছে এবং পর্যবেক্ষণ সুবিধা অপসারণ করা হচ্ছে তা দেখানোর জন্য বিদেশি পর্যবেক্ষক বিশেষ করে দক্ষিণ কোরিয়ান ও আন্তর্জাতিক সাংবাদিকদের আমন্ত্রণ জানায় নর্থ কোরিয়া।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের তেমনই একজন আমন্ত্রিত সাংবাদিক দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় অবস্থিত পুঙ্গি রি কমপ্লেক্স ধ্বংস করা প্রত্যক্ষ করেন।

সিএনএন জানায়: কমপক্ষে তিনটি পরমাণু টানেল, পর্যবেক্ষণ ভবন, একটি ধাতব ঢালাই কারখানা এবং আবাসিক ভবনগুলো ধ্বংস করে দেয়া হয়েছে। এসময় সেখানে ২৪ জন বিদেশি সাংবাদিক ছিলেন। তারা প্রায় ৫০০ মিটার দূরের অবজার্ভেশন ডেক্স থেকে পরমাণু টানেল ২, ৩ এবং ৪ এর ধ্বংস করার প্রক্রিয়া দেখেছেন।

নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকের মাত্র কয়েক সপ্তাহ আগে এই কার্যক্রম চালালো নর্থ কোরিয়া।

জুনের ১২ তারিখে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠকের কথা রয়েছে। বৈঠকটি হওয়া নিয়ে আন্তর্জাতিক মহলে সংশয়ও কম নয়।

Reneta

মঙ্গলবার হোয়াইট হাউসে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আগামী মাসে কিম জং উনের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা খুব কম। বৈঠকটি পরে কোনো এক সময়ে হতে পারে বলেও জানান তিনি।

নর্থ কোরিয়াকে বৈঠকের জন্য কিছু শর্ত পূরণ করতে হবে বলেও জানান ট্রাম্প। তবে শর্তগুলো কি তা স্পষ্ট না করলেও ট্রাম্প জানান, নর্থ কোরিয়াকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরির প্রকল্প বন্ধ করতে হবে।

নর্থ কোরিয়াও হুঁশিয়ারি দিয়ে বলে, যুক্তরাষ্ট্র এক তরফাভাবে পারমাণবিক অস্ত্র প্রকল্প বন্ধে চাপ প্রয়োগ করলে বৈঠক বাতিল করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিম জং উনডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়াযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin1

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT