মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব উদ্যোগকে শতাব্দীর চরম পতন বলে আখ্যায়িত করেছেন ফিলিস্থিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
রামাল্লায় প্যালেস্টাইন নেতাদের সাথে দু’দিনের বৈঠকে তিনি দাবি করেন, ১৯৯৫ সালে করা অসলো শান্তিচুক্তি ইসরায়েল নিজেই ভঙ্গ করেছে। সেই চুক্তি এখন আর নেই।
জেরুজালেমকে ইসলায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির পর তাদের কোনো শান্তি আলোচনা ফিলিস্তিনিরা গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন আব্বাস।
সম্প্রতি শান্তি আলোচনা প্রত্যাখ্যানের পর থেকে যুক্তরাষ্ট্র প্যালেস্টাইনের প্রতি সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবার হুমকি দিয়ে আসছে।










