চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, প্রতিবাদে আগুন

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৯:২৬ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২১
জনপদ, টাঙ্গাইল
A A
বেপরোয়া ট্রাকের ধাক্কায় আগুনে জ্বলছে একটি মোটরসাইকেল, প্রতিবাদে রাস্তা অবরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক। পরে স্থানীয়রা মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই যুবক উপজেলার সদরের সাতুটিয়া এলাকার দেলোয়ার হোসনের ছেলে মাহি (১৫)। আহত হয়েছে জামিল (২৫)। তারা সম্পর্কে সহোদর ভাই।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান: হতাহতরা মোটরসাইকেল যোগে কালিহাতী বাসস্ট্যান্ড ব্রিজ সংলগ্ন মোড়ের একটি লিংক রোড থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উঠে কালিহাতী থানার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাহির মৃত্যু হয় এবং তার বড় ভাই আহত হয়। পরে স্থানীয়দের মাধ্যমে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মরদেহ কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করে হয়েছে।

তিনি জানান: এর কিছুক্ষণ পর জানা যায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ট্যাগ: ট্রাকে আগুনট্রাকের ধাক্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেটিএম বাংলাদেশ-রানার অটোমোবাইলসের দুটি মোটরসাইকেল উন্মোচন 

পরবর্তী

চসিক নির্বাচন বানচালে বিএনপির অপপ্রয়াস ভণ্ডুল: কাদের

পরবর্তী
কাদের

চসিক নির্বাচন বানচালে বিএনপির অপপ্রয়াস ভণ্ডুল: কাদের

নির্বাচক প্যানেলে নতুন সদস্য রাজ্জাক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT