চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট খেলতে শ্রীলঙ্কার পথে বাংলাদেশ দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষত না শুকাতেই কঠিন মিশনে শ্রীলঙ্কার পথে রওনা হয়েছে বাংলাদেশ দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল।

সোমবার দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভাড়া করা বিমানে চড়ে উড়াল দেয় টিম টাইগার্স। তিন ঘণ্টার যাত্রা শেষে কলম্বো পৌঁছাবে তামিম-মুশফিকরা। দলে আছেন সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলের ২১ ক্রিকেটার, কোচিং স্টাফ ও বিসিবি কর্মকর্তাসহ ৪১ জন।

গত মাসে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাওয়া দলের প্রধান ছিলেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। শ্রীলঙ্কা সফরে টিম লিডারের দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

Banglabid

কলম্বোয় তিন দিন ঘরবন্দি কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে। এরপর অনুশীলনের সুযোগ মিলবে জৈব-সুরক্ষা বলয়েই। প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল থেকে। আর দ্বিতীয় টেস্ট শুরু ২৯ এপ্রিল। দুটি টেস্টই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে।

দেশের বাইরে সবশেষ পাঁচ টেস্টে ইনিংস ব্যবধানে হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কায়ও ভাগ্য বদলানো কঠিন চ্যালেঞ্জের হবে বলেই মনে করেন মুমিনুল।

রোববার সফরপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘শ্রীলঙ্কা কিন্তু দেশের মাটিতে সবসময় খুব ভালো দল। আমাদের জন্য সহজ হবে না, অনেক চ্যালেঞ্জিং হবে। আমরা এখন যে পরিস্থিতিতে আছি, এখান থেকে বের হতে ওই চ্যালেঞ্জটাকে নিতে হবে। আর ওই চ্যালেঞ্জটা পার করে টেস্ট দলের একটা ভালো ফল করতে হবে। আমাদের একটা ভালো ফল দরকার। আমরা অন্তত পাঁচ-ছয়টা টেস্ট ম্যাচে ব্যর্থ হয়েছি। আমাদের একটা ইতিবাচক ফল দরকার।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট সিরিজবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT