চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক্সাসে অ্যাপার্টমেন্ট থেকে ৬ বাংলাদেশির লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০২১
- লিড নিউজ, আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A
জনপ্রিয় বাংলাদেশি কমিউনিটি সদস্যরা অ্যাপার্টমেন্টের বাইরে সমবেত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ বাংলাদেশি একটি পরিবারের ছয় সদস্যের লাশ উদ্ধার করেছে। স্থানীয় সময় সোমবার সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা এবং হত্যাকাণ্ড বলে বর্ণনা করছে।

পুলিশ বলছে, নিহতরা অভিবাসী হয়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে পরিবারের ছয় সদস্যের মধ্যে দুই জমজ ভাই ফারহান তৌহিদ ও ফারবিন তোহিদ (১৯) তার ভাই তানভির তৌহিদ (২১) সহ অন্য তিন সদস্যকে হত্যা করে এবং তারপর নিজেরা আত্মহত্যা করে।

নিহত সদস্যরা হলেন- আলতাফুন নেসা(৭৭), আইরিন ইসলাম (৫৬), তৌহিদুল ইসলাম (৫৪),তানভির তৌহিদ (২১)। ফারবিন তৌহিদ এবং ফারহান তৌহিদ (১৯)।

অ্যালেন পুলিশ বিভাগ সূত্রে যুক্তরাষ্ট্রের এনবিসি মিডিয়া গ্রুপের টেলিভিশন কেক্সান জানিয়েছে, সোমবার ভোরে অ্যালেনের পিন বাফ ড্রাইভের ১৫০০ ব্লক থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

ফারহান তৌহিদ
ফারহান তৌহিদ

তবে আত্নহত্যা করার আগে সোশ্যাল মিডিয়ায় ফারহান তৌহিদ সুইসাইড নোট লিখে শেয়ার করেন। পুলিশ ধারণা করছে, হত্যাকাণ্ডটি রোববার ঘটতে পারে। কারণ ফারবিন তৌহিদ কিছুদিন আগেই একটা অস্ত্র কিনেছিল।

নর্থ টেক্সাসের বাংলাদেশ এসোসিয়েশনের সদস্য শাওন আহসান জানান, আমি তৌহিদুল ইসলামের পরিবারকে ১১ বছর ধরে চিনি। সোমবার আমি তার বাসায় অনেকবার ফোন করে পায়নি। পরে এই হত্যার কথা শুনতে পারি। তবে তৌহিদুল ইসলাম তার তিন সন্তান নিয়ে খুব গর্ববোধ করতেন।

এদিকে টেক্সাস অঙ্গরাজ্যের অ্যালান শহরের পুলিশ জানিয়েছে, ওই পরিবারের কোনো এক সদস্য আত্মহত্যা করেছেন বলে তাদের পারিবারিক এক বন্ধু পুলিশকে জানানোর পর তারা ওই বাড়িতে যান।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডালাস মর্নিং নিউজকে পুলিশ সার্জেন্ট জন ফেলতি জানান, ‘ধারণা করা হচ্ছে- ওই পরিবারের দুই ভাই আত্মহত্যা করার ব্যাপারে একমত হন এবং এর আগে তাদের পুরো পরিবারকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।’

নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে জানিয়েছে, নিহতদের মধ্যে দু’জন টিনএজ বয়সী ভাই, তাদের এক বোন, তাদের বাবা-মা এবং দাদী রয়েছেন। পুলিশ বলছে, সবচেয়ে কমবয়সী নিহতের বয়স ১৯ বছর।

ট্যাগ: আত্নহত্যাযুক্তরাষ্ট্রের টেক্সাসহত্যাকাণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যবধানটা এক পয়েন্টে নামিয়ে আনল বার্সা

পরবর্তী

পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় ভোটগ্রহণ শুরু

পরবর্তী
বিভিন্ন মানুষ ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় ভোটগ্রহণ শুরু

বরিস জনসন লকডাউন শিথিলের ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ এপ্রিল থেকে শিথিল হচ্ছে যুক্তরাজ্যের লকডাউন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT