চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে মাশরাফির উত্তরসূরি সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

সিদ্ধান্তটা একরকম নেয়াই ছিল। মাশরাফি টি-টুয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর তার আসনে বসতে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে ছিলেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসার অপেক্ষা ছিল। শনিবার সেটিও এলো। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ছোট ফরম্যাটের ক্রিকেটে মাশরাফির উত্তরসূরির দায়িত্ব দেয়া হয়েছে সাকিবকে।

শনিবার বিসিবিতে নির্বাহী কমিটির ১৬তম সভায় সাকিবকে অধিনায়ক করার এই সিদ্ধান্ত আসে। সভা শেষে বিসিবি বস নাজমুল হাসান জানান, ‘সহ-অধিনায়ক থাকায় সাকিবই অগ্রাধিকার তালিকায় ছিল। মিটিংয়ে সেটির চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে। সাকিবই আমাদের টি-টুয়েন্টি অধিনায়ক।’

সামনে অনেকগুলো ওয়ানডের খেলা আছে বাংলাদেশের। টু-টুয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে আগামী জুলাইয়ে। সেসময় পূর্ণাঙ্গ সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। সাকিবের দায়িত্বও শুরু হবে ওই সিরিজ থেকেই।

Banglabid

নাজমুল হাসান বলেন, ‘সামনে আমাদের টি-টুয়েন্টি নেই। পাকিস্তান আসলে পরের টি-টুয়েন্টি ম্যাচ। সাকিবকে এখনই অধিনায়ক করা হল। সে চিন্তা-ভাবনা গুছিয়ে নিতে পারবে।’

৫৯ টি-টুয়েন্টি খেলা সাকিব ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে মাশরাফির ডেপুটি ছিলেন। বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার এর আগেও অবশ্য পূর্ণ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে ক্রিকেটের তিন সংস্করণেই বাংলাদেশ দলকে নেতৃত্বে দেয়ার অভিজ্ঞতা আছে তার।

গত শ্রীলঙ্কা সিরিজে টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। তারপর অধিনায়কের পদটি খালি হয়ে পড়ে। তবে ওয়ানডের নেতৃত্ব চালিয়ে যাবেন ম্যাশ। মুশফিকুর রহিম থাকছেন টেস্টের অধিনায়কত্বে। সাকিবের ঘোষণা আসার মধ্য দিয়ে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করল বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব অাল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শোকবৃষ্টিতে গানের যোদ্ধাকে বিদায়

পরবর্তী

যে কারণে শেষ হতে চলেছে শনির কৃত্রিম উপগ্রহ ক্যাসিনির কার্যক্রম

পরবর্তী

যে কারণে শেষ হতে চলেছে শনির কৃত্রিম উপগ্রহ ক্যাসিনির কার্যক্রম

রিয়ালের নৈশভোজে যেতে চান না বার্তেমেউ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT