চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টি-টুয়েন্টিতে আফগানিস্তান অবশ্যই বড় দল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে আফগানিস্তান। মুখোমুখি দেখায়ও তাদের জয় বেশি। গত বছর দেরাদুনে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে যে উত্থানযাত্রা রশিদ-নবি-মুজিবদের, সেটি অব্যাহত রেখেছে টাইগারদের ডেরায় এসেও।

রোববার ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ম্যাচে বাংলাদেশকে তারা হারিয়েছে হেসেখেলেই। এমন বাস্তবতায় স্বাগতিক অধিনায়ক সাকিব আল হাসান স্বীকার করে নিলেন, টি-টুয়েন্টিতে আফগানিস্তান বড় দল।

‘টি-টুয়েন্টিতে আফগানিস্তান অবশ্যই বড় দল। র‌্যাঙ্কিংয়ে আমরা দশে, ওরা সাতে। আমাদের উপরে আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা। যাদের বিপক্ষে আমরা মাঝে মাঝে জিতি মাঝে মাঝে হারি। যেহেতু ওরা সাতে ওদের সঙ্গে জিততে কষ্টই হয়। এটা দেরাদুনে হয়েছিল এবং সেটি আজকেও প্রমাণ হয়ে গেল। সাথে এটাও বলতে হয়, আমরা ওদের ম্যাচটা দিয়েও এসেছি। একটা মুহূর্ত এসেছিল ম্যাচ দুই হাতে লুফে নেয়ার। সুযোগ ছিল, সেটা পারিনি।’

আফগানদের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নামানো হয় মুশফিকুর রহিমকে। দুই ওপেনারই ব্যর্থ হয়েছেন, লিটন রানের খাতাই খুলতে পারেননি এবং মুশফিক আউট হন ৫ রান করে। শুরুর ব্যর্থতার প্রভাব দেখা যায় ইনিংসজুড়েই।

সংবাদ সম্মেলনে সাকিবের কাছে জানতে চাওয়া হয় মুশফিক কেন ওপেনিংয়ে? অধিনায়ক বললেন, ‘সবার সঙ্গে আলোচনার পরই আসলে এই সিদ্ধান্ত (মুশফিক ওপেন করবেন) হয়েছে। এর পেছনে বড় কারণ ছিল যারা বেশি ম্যাচ খেলেছে, যাদের অভিজ্ঞতা বেশি, তারা যদি উপরে ব্যাটিং করে, যেহেতু শুরু ভালো হচ্ছে না, যদি ভালো করে দিয়ে আসতে পারি, যেহেতু দায়িত্ব আমাদের (অভিজ্ঞ ক্রিকেটার) উপরে বেশি বর্তায়। সেই দায়িত্ব যদি নিতে পারি আমাদের জন্য ভালো হবে।’

ট্যাগ: বাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন সাকিব

পরবর্তী

স্মিথের রেকর্ডের ম্যাচে জিতে সমতায় ইংলিশরা

পরবর্তী

স্মিথের রেকর্ডের ম্যাচে জিতে সমতায় ইংলিশরা

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT