চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিপ পরায় শিক্ষক লাঞ্ছনায় আটক পুলিশ সাময়িক বরখাস্ত

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৪:১২ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২২
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টিপ পরার কারণে তেজগাঁও কলেজের শিক্ষক লতা সমাদ্দারকে লাঞ্ছনা ও অশালীন আচরণের অভিযোগে আটক পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সকালে প্রবাসী বিভাগের পুলিশ কনস্টেবল নাজমুলকে শনাক্ত করে হেফাজতে নেয়া হয়।

গত শুক্রবার (১ এপ্রিল) নিজ কর্মক্ষেত্রে যাওয়ার সময় টিপ পরার কারণে লাঞ্ছনার শিকার হন লতা সমাদ্দার। তিনি রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক।

গণমাধ্যমে এমন ঘটনা প্রকাশের পর তা নিয়ে সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে। সংসদেও এ নিয়ে সমালোচনা হয়। অনেকেই আবার ‘টিপ পরা আমার অধিকার’ এমন বক্তব্যের পাশাপাশি টিপ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করেন।

শনিবার (২ এপ্রিল) সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে লতা সমাদ্দার শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেন।

ওই অভিযোগে বলা হয়েছে, ওই প্রভাষক সকাল ৮টা ২০ মিনিট থেকে সাড়ে ৮টার মধ্যে ফার্মগেট মোড় পার হয়ে তেজগাঁও কলেজের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। সেজান পয়েন্টের সামনে বন্ধ করে রাখা মোটরবাইকের ওপর বসে ‘ওই টিপ পরছোস কেন’ বলেন ওই ব্যক্তি। তখন ওই নারী পেছন ফেরে প্রতিবাদ করলে পুলিশের ইউনিফর্ম পরা ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ইভটিজিং করা ওই ব্যক্তির নাম বা পদবি খেয়াল করতে পারেননি ওই নারী। তবে গালিগালাজের একপর্যায়ে ওই ব্যক্তি বাইক স্টার্ট করে প্রায় নারীর গায়ের ওপর দিয়ে চালিয়ে দিচ্ছিলেন। ওই নারী পিছিয়ে গেলেও তার পায়ে আঘাত লেগেছে।

বাইকটির নম্বর ১৩৩৯৭০ হতে পারে বলে অভিযোগে উল্লেখ করেন ওই নারী। পাশাপাশি পুলিশি পোশাকে থাকা ব্যক্তিটি দৈহিক গঠন ও দেখতে কেমন সেটা উল্লেখ করে অভিযোগে বলা হয়েছে, তার মুখে দাড়ি আছে, দেখতে মোটা এবং অনুমান করতে পেরেছি তিনি মধ্যবয়সী।

ট্যাগ: টিপপুলিশশিক্ষক লাঞ্ছনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এটিএম বুথে এক লিটার পানির দাম ৮০ পয়সা

পরবর্তী

বিশ্বকাপের সেরা একাদশে সালমা

পরবর্তী
বাংলাদেশের নারী ক্রিকেটার সালমা খেলা চলাকালে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের সেরা একাদশে সালমা

সস্তায় ডিম, দুধ ও মাংস বিক্রির জন্য বাজারে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ১০ পয়েন্টে মিলবে কম দামে ডিম-দুধ-মাংস

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT