চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ২০ ঘণ্টা শুটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
ইমন ও পূর্ণিমা

ইমন ও পূর্ণিমা

বৃহস্পতিবার রাতে ইমন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক চলে যাবেন। যেভাবেই হউক বুধবারই পুরো কাজ শেষ করতে হবে। ‘রাঙাপরী মেহেদী’র বিজ্ঞাপন। তৈরি পরিচালক মিজানুর রহমান আরিয়ান আর তার কারিগরি টিম। মঙ্গলবার রাতের মধ্যে মানিকগঞ্জের নবগ্রাম স্কুল মাঠে প্রস্তুত ১০০ শিল্পী। এদিকে শিল্পী সংক্রান্ত জটিলতার কারণে পুরো কাজ অনিশ্চিত হয়ে পড়ে। শেষে ইমনের অনুরোধে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। মঙ্গলবার রাতেই তার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়। বুধবার ভোরে মানিকগঞ্জ পৌঁছে যান পূর্ণিমা।

সকাল ৭টায় হাতে মেহেদী দিয়ে তিনি অপেক্ষা করছেন কত তাড়াতাড়ি তা শুকাবে। এর ফাঁকে চলে মহড়া। শেষে ক্যামেরার সামনে গিয়ে যখন দাঁড়ান, তখন সকাল ১১টা। এরপর টানা শুটিং। যখন তারা মানিকগঞ্জ থেকে বের হন, তখন বৃহস্পতিবার সকাল ৭টা।

পূর্ণিমা বলেন, ‘ইমন চলে যাবেন। এ কারণেই আমরা একটানা শুটিং করেছি। এই প্রতিষ্ঠানের প্রথম বিজ্ঞাপনটিও আমি করেছিলাম। ঘটনাচক্রে এবারও আমি কাজ করেছি। দারুণ একটা কাজ হয়েছে। পুরো ব্যাপারটিতে আনন্দ আর উৎ​সব ভাব ছিল। নবগ্রাম স্কুলে যাওয়ার পর কিন্তু আমার মনে হয়েছে, আমি সত্যিই কোনো উৎ​সবে এসেছি।’

গতকাল বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে যাওয়ার আগে ইমন বলেন, ‘খুব ভালো একটা কাজ হয়েছে। আশা করছি, দর্শক দেখে দারুণ আনন্দ পাবেন।’

পহেলা বৈশাখ আর ঈদ উপলক্ষে ‘রাঙাপরী মেহেদী’র নতুন বিজ্ঞাপন তৈরি হচ্ছে।

ইমন ও পূর্ণিমা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনপূর্ণিমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই শেখ হাসিনার সংবাদ সম্মেলন’

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় জুন মাসে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সূরা আন-নাস কেন এত বিশেষ?

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT