চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দ্বিতীয় দিন করোনায় মৃত্যুশূন্য দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২২
- সেমি লিড, স্বাস্থ্য
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭৩৯তম দিনে শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১২ জন।

এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৮২ জন।শনাক্তের হার এক দশমিক ৩৮ শতাংশ। আগের দিন সোমবার শনাক্ত হয়েছিল ২১৭ জন।

এর আগে গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍বুধবার ‍সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৩ হাজার ১৭৯টি পরীক্ষায় ১৮২জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ৩৮ শতাংশ।তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ২৬ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯০ লাখ ৯২ হাজার ৯০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৮৫ হাজার ৭২৬টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৬৩২টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় এক হাজার ১৯২ জনসহ মোট ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ।

মোট শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৯ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪৬ কোটি ২২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬০ লাখ ৭৫ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৯ কোটি ৫৪ লাখের বেশি।

 

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাইনপুকুরে ডুবল মোহামেডান

পরবর্তী

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা

পরবর্তী
নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা

ঢাকার মহানগর দয়া ভবনের সামনে বাংলা লেখা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৭ এপ্রিল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT