জনপদ

টাঙ্গাইল-৩: শেষ সময়ে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইল

জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ।

এসময় তিনি ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম এবং ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আমিরুল ইসলামকে প্রত্যাহারের দাবি জানান।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করেন তিনি।

এসময় সেখানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন প্রমুখ।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন টাঙ্গাইল নির্বাচন বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…