চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইল থেকে জেএমবি’র আরেক ‘সংগঠক’ গ্রেফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম অঞ্চলের আরও এক ‘সংগঠক’কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

টাঙ্গাইল জেলার নাগরপুর থেকে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মিনহাজুল ইসলাম ওরফে সাজিদকে (২৪) গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার জানান, সাজিদ মাঝিরঘাটে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলো। সে চট্টগ্রাম অঞ্চলে জেএমবিকে সংগঠিত করার কাজ করছিলো।

Banglabid

‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে টাঙ্গাইল থেকে আটক করেছি।’

গত ৫ অক্টোবর নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় জেএমবি’র একটি আস্তানায় অভিযান চালিয়ে আটটি হ্যান্ড গ্রেনেড ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। এসময় জেএমবি’র সামরিক প্রধান জাবেদসহ ৫ জনকে আটক করা হয়।

জাবেদ ৬ অক্টোবর ভোরে গোয়েন্দা পুলিশের সঙ্গে আরেকটি অভিযানে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়। বাকি ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দফা রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে সাজিদের বিষয়ে তথ্য পাওয়া যায়।

Reneta

২৩ সেপ্টেম্বর সদরঘাট থানার মাঝিরঘাটে ছিনতাই করতে গিয়ে হ্যান্ডগ্রেনেড বিস্ফোরণে ২ ‘ছিনতাইকারী’ ঘটনাস্থলেই নিহত হয় এবং পরে ঘটনার শিকার ব্যবসায়ীও মারা যায়।

জঙ্গি অর্থ সংগ্রহের জন্য সংঘটিত এ ছিনতাইয়ে ৮ জেএমবি সদস্য অংশ নিয়েছিলো বলে রিমান্ডে ৪ জন তথ্য দিয়েছে।

ছিনতাইয়ের মামলায় ৪ জেএমবি সদস্যকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজেএমবিটাঙ্গাইল জেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT