চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইল উপ-নির্বাচন বিষয়ে আদেশ বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:০৮ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

টাঙ্গাইল-৪ উপ-নির্বাচনের রায় হবে আগামী ৪ ফেব্রুয়ারী। রোববার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ শুনানী শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন।

এর আগে উপ-নির্বাচনে প্রার্থী আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জারি করা রুল হাইকোর্ট বেঞ্চে ২০১৬ সালের বছরের ৩১ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করার আদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ওই নির্বাচনের উপর দেওয়া স্থগিতাদেশও এদিন পর্যন্ত বহাল রাখার আদেশ দেন আদালত। এ সময়ের মধ্যে হাইকোর্টের জারি করা রুল হাইকোর্ট বেঞ্চে নিষ্পত্তির আদেশ দেয়া হয়। 

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রভাবশালী মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগ করা আসনে ৩ মাসের জন্য স্থগিত হওয়া উপ-নির্বাচনের ভাগ্য নির্ধারণী দিনে সকল শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ।

এ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী এবং দলটির আরো দুজন মনোনয়নপত্র জমা দেন।

১৩ অক্টোবর কাদের সিদ্দিকী ও নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র ঋণ খেলাপের অভিযোগে বাতিল করেণ রিটার্নিং কর্মকর্তা। পরে কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনে প্রার্থীতা বহালে আপিল করলে ১৮ অক্টোবর তা খারিজ হয়।

এরপর তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হলে ২১ অক্টোবর হাইকোর্ট এক আদেশে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ২২ অক্টোবর প্রতীকও বরাদ্দ পান তিনি।

তবে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন। ২৭ অক্টোবর ওই আবেদনের শুনানি হয়। চেম্বার আদালত নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশনের আবেদন ২ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত বছরের ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ কালিহাতী সংসদীয় আসনে উপ-নির্বাচন হওয়ার কথা ছিলো।

ট্যাগ: টাঙ্গাইল-৪ উপ-নির্বাচনটাঙ্গাইলে উপ-নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইল উপ-নির্বাচন বিষয়ে আদেশ বৃহস্পতিবার

পরবর্তী

ভাবখানা এমন যে আমার সেক্স ভিডিও পেয়ে গেছেন: পরীমনি

পরবর্তী

ভাবখানা এমন যে আমার সেক্স ভিডিও পেয়ে গেছেন: পরীমনি

ভাবখানা এমন যে আমার সেক্স ভিডিও পেয়ে গেছেন: পরীমনি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT