চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের সড়কে মুহূর্তেই ঝরে গেল ৬ প্রাণ

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১:৫৫ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে মির্জাপুরে ড্রাম ট্রাক-সিএনজি ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আঞ্চলিক রোড গোড়াই-সখীপুর রোডের হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের সোনামুদ্দিন (৬০), তার নাতী মাসরাফুল (১০) এবং গাঘড়াই গ্রামের খলিলুর রহমানের ছেলে হৃদয় হোসেন (২০), হাফিজ উদ্দিন (৬০) ও তার মেয়ে রেণু বেগম (৩০)।

নিহতরা প্রত্যেকেই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ২ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকালে সখিপুর দিক থেকে হাটুভাঙার দিকে ছেড়ে আসা মাটি ভর্তি দ্রুত গতির একটি ড্রাম ট্রাক সামনে থাকা যাত্রীবাহী সিএনজিকে ওভারটেক করতে গিয়ে না পেরে সিএনজিকে চাপা দেয় এবং বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেটকারটিও ধুমড়ে-মুচরে যায়। এ দুর্ঘটনায় সিএনজি উল্টে দুমড়ে মুচরে গিয়ে যাত্রী হৃদয় ও মাশরাফুল ঘটনাস্থলে মারা যায়। অপর যাত্রী সোনাম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

Reneta

প্রাইভেটকারের চালক আহত রাব্বি জানান: ড্রাম ট্রাকের চালক সিএনজিকে ওভারটেক করতে গিয়ে না পেরে সিএনজিকে চাপা দেয় এবং প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ ঘটে।

মির্জাপুর থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন: ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT