চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকার বস্তা নিয়ে ফন ডাইকের জন্য প্রস্তুত জুভেন্টাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যও এতটা অর্থ ব্যয় করেনি জুভেন্টাস। যতটা তারা খরচে প্রস্তুত ভার্জিল ফন ডাইকের জন্য। ব্রিটিশ পত্রিকা দ্য সানের প্রতিবেদন বলছে, লিভারপুলের ডাচ ডিফেন্ডারকে পেতে ১৫০ মিলিয়ন পাউন্ড খরচে রাজী ইতালিয়ান জায়ান্টরা!

প্রতিবেদনে বলা হয়েছে, আসছে গ্রীষ্মকালীন দলবদলে জুভেন্টাসের মূল লক্ষ্যই থাকবে ফন ডাইককে দলে টানা। জুভরা যদি সফল হয়ে যায় তাহলে কেবল ডিফেন্ডার হিসেবেই নয়, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দামি ফুটবলার হয়ে যাবেন ২৮ বছর বয়সী ডাচম্যান।

২০১৮ সালের জানুয়ারিতে ৭৫ মিলিয়ন পাউন্ড খরচ করে সাউদাম্পটন থেকে ফন ডাইককে দলে টেনেছে লিভারপুল। যা তখনকার ডিফেন্ডারের দলবদলে গড়েছিল রেকর্ড। লেস্টার সিটি থেকে ৮০ মিলিয়ন পাউন্ডে ম্যানইউতে যোগ দিয়ে যেটা ভেঙ্গে দিয়েছেন হ্যারি ম্যাগুয়ের।

Banglabid

জুভেন্টাস চাইলেও প্রশ্ন থাকবে ফন ডাইক লিভারপুল ছাড়বেন কিনা, কিংবা লিভারপুল তাকে ছেড়ে দেবে কিনা। প্রতিবেদনে সেটির উত্তরও দেয়া হয়েছে। অলরেডদের হয়ে ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকা নাকি ঘোষণা দিয়ে রেখেছেন, লিভারপুলের ৩০ বছরের প্রিমিয়ার লিগ শিরোপা খরা মেটাতে পারলে নতুন চ্যালেঞ্জের খোঁজ করবেন। অর্থটা পরিষ্কার, লিভারপুল ছেড়ে অন্যকোনো লিগে যোগ দেবেন ডাচ ডিফেন্ডার।

অন্যদিকে এখন পর্যন্ত দামি ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরকে পেয়েও ডিফেন্ডারের চাহিদা মেটেনি ম্যানইউর। নতুন মৌসুমে তারা দলে চায় নাপোলির কালিদৌ কৌলিবালিকে। সুযোগ বুঝে নাপোলিও জানিয়ে দিয়েছে, ৯০ মিলিয়ন পাউন্ডের নিচে তারা যেতে দেবে না কৌলিবালিকে। ফন ডাইক ও কৌলিবালির জন্য যে পরিমাণ অর্থ চাইছে বা দিতে চাইছে ক্লাবগুলো, আগামী দলবদলে ফরোয়ার্ডদের হটিয়ে ডিফেন্ডারের দলবদল মৌসুম আসছে বলাই যায়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুভেন্টাসলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT