চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেকারে দেয়াল গড়ে ফাইনালে বার্সা, অপেক্ষা রিয়ালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

নির্ধারিত সময়ের খেলা থাকল ড্র। অতিরিক্ত সময়েও মিলল না ফল। ম্যাচ গড়াল টাইব্রেকারে। পেনাল্টিতে তো অবশ্যই, তার আগে-পিছে দারুণ সব দেয়াল গড়ে বার্সেলোনাকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে নিলেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

কর্দোবায় বুধবার রাতে সুপার কাপের প্রথম সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে শিরোপার মঞ্চে গেছে বার্সা।

এতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ক্ল্যাসিকোর সম্ভাবনা জেগেছে। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিতে রিয়াল মাদ্রিদ যদি অ্যাথলেটিক বিলবাওকে হারাতে পারে, তাহলে ফাইনালে বার্সেলোনা-রিয়ালের ক্ল্যাসিকো দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা।

Banglabid

টাইব্রেকারে স্বাগতিকদের জন বাউতিস্তার শট ঠেকিয়ে শুরু করেন টের স্টেগেন। বার্সার প্রথম শটটিও আটকা পড়ে, লাগে পোস্টে। নিয়েছিলেন ফ্রেঙ্কি ডি ইয়ং। পরে সোসিয়েদাদের দ্বিতীয় ও তৃতীয় শট আটকা পড়ে জার্মান-প্রাচীর ও গোলবারে। মিকেল ওয়েরজাবালের শটে দেয়াল হয়ে দাঁড়ান বার্সা গোলরক্ষক। উইলিয়ান হোসের শট লাগে বারে।

এই ফাঁকে বার্সার দুটি গোল আদায় করে নেন উসমানে ডেম্বেলে ও মিরালেম পিয়ানিচ। কাতালানদের চতুর্থ শটটি অবশ্য আকাশে ওড়ে! নিয়েছিলেন অ্যান্টনিও গ্রিজম্যান। সোসিয়েদাদের চতুর্থ ও পঞ্চম শটে গোল তোলেন মিকেল মেরিনো ও আদনান ইয়ানুজাজ। ম্যাচ জমে ক্ষীর তখন!

সব নজর বার্সার শেষ শটে। তাতে রিকার্ড পুইগ সাফল্যের সাথে জালে বল জড়ালে আসে ৩-২ ব্যবধানের জয়।

Reneta

ম্যাচে নির্ধারিত সময়ে লিওনেল মেসির অনুপস্থিতি স্পষ্ট ছিল। হালকা চোটে খেলানো হয়নি তাকে। সোসিয়েদাদের রক্ষণ ভাঙতে পারছিল না তার সতীর্থরা। স্বাগতিকদের কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার পর লাগাম টানতে শুরু করে বার্সেলোনা।

আক্রমণ-পাল্টা আক্রমণের শেষে ৩৯ মিনিটে ফল তোলে বার্সা। ব্র্যাথওয়েটের বানানো বল গ্রিজম্যানের পা ঘুরে যায় ডি ইয়ংয়ের কাছে। দলকে এগিয়ে নিতে ভুল করেননি তিনি।

মধ্যবিরতির পরপরই অবশ্য সেই হাসি ম্লান হয়। ৫১ মিনিটে স্পটকিকে সমতা টানেন সোসিয়েদাদের মিকেল। নিজ বক্সে প্রথম গোলের নায়ক ডি ইয়ংয়ের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

পরের সময়টুকুতে ডেম্বেলে, লেংলেরা সুযোগ কাজে লাগাতে পারেননি। বিপরীতে টের স্টেগেন হতাশ করতে থাকেন সোসিয়েদাদ আক্রমণভাগকে। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে এমন আধডজন দুর্দান্ত সেভ করেছেন বার্সা গোলরক্ষক। আসে টাইব্রেকার সময়। সেখানেও নায়ক জার্মান গোলরক্ষক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টের স্টেগেনবার্সেলোনারিয়াল মাদ্রিদরিয়াল সোসিয়েদাদলিড স্পোর্টসস্প্যানিশ সুপার কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT