চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝুরংয়ের তোলা মঙ্গলের প্রথম ছবি প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ২০, মে ২০২১
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

মঙ্গল অভিযানে পাঠানো রোভার ঝুরংয়ের তোলা প্রথম ছবি প্রকাশ করেছে চীন। ওই ছবিতে রোবটটির সামনের অংশের একটি ল্যান্ডস্কেপ উঠে এসেছে।

অবতরণ স্থানেই বসে আছে রোভারটি। পেছনের দিক দেখানো এই ছবিতে ঝুরংয়ের সোলার প্যানেল দেখা যাচ্ছে।

বেইজিংয়ের সময় রোববার সকালে লালগ্রহে অবতরণ করে ঝুরং। সফল রোভার অবতরণের ক্ষেত্রে চীন দ্বিতীয় দেশ। এর আগে শুধু যুক্তরাষ্ট্র মঙ্গলে রোভার সফলভাবে অবতরণ করতে পেরেছে।

Banglabid

ঝুরং রোবট ইউটোপিয়া প্লানিটিয়ায় অবতরণ করে, যেটি গ্রহটির উত্তর গোলার্ধের একটি বিস্তৃত অঞ্চল।

ছয় চাকার রোভারটি যেন সেখানে অন্তত ৯০ দিন কাটায়, সেই চেষ্টা করবে বিজ্ঞানীরা। মঙ্গলে ২৪ ঘণ্টা ৩৯ মিনিটে একদিন। এই সময়ে মঙ্গলের ভূতত্ত্ব বিশ্লেষণ করা হবে।

চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) তাদের ওয়েবসাইটে এই ছবিটি প্রকাশ করে। সেখানে দুটি ছোট ছোট ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে পৃথিবী থেকে মঙ্গলে রোভারটিকে নিয়ে যাওয়ার অরবিটার তিয়ানওয়েন-১ থেকে মঙ্গলের বায়ুমণ্ডলে নিয়ে যাওয়ার ক্যাপসুলটি বের হচ্ছে।

Reneta

পৃষ্ঠতলের ছবি দেখে বোঝা যাচ্ছে ঝুরংয়ের অবতরণের পরে জটিল হার্ডওয়্যারগুলোর বিস্তার পরিচ্ছন্নভাবেই সম্পন্ন হয়েছে। তার মধ্যে রয়েছে রোবটকে শক্তি সরবরাহ করার জন্য সৌরপ্যানেলগুলি খুলে দেওয়া, তিয়ানওয়েন -১ এর সাথে যোগাযোগের জন্য এবং পরে চীনে ফিরে আসার জন্য নিয়ন্ত্রকদের সাথে অ্যান্টেনা খুলে দেওয়া। খুব শিগগিরই ঝুরং ঘুরে ঘুরে তার কাজ করা শুরু করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনরোভার
শেয়ারTweetPin

সর্বশেষ

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬

তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ‘আওয়ারাপন ২’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT