চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় দেখছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

কলম্বো টেস্টে জয় দেখছে ভারত। জয়ের জন্য ৩শ ৮৬ রানের টার্গেট দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে দ্রুতই শ্রীলঙ্কার ৩ উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে সফরকারীরা।

প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৬৭ রানে তিন উইকেট শেষ লঙ্কানদের। পঞ্চম দিনে সাত উইকেট হাতে নিয়ে আরো ৩শ ১৯ রান দরকার স্বাগতিকদের।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারত ২শ ৭৪ রানে অলআউট হওয়ার পর শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৩শ ৮৬। কিন্তু বড় স্কোরের সামনে শুরুতেই ভেঙে পড়ে সাঙ্গাকারাহীন শ্রীলঙ্কা।

স্কোর বোর্ডে এক রান উঠতেই ইশান্ত শর্মার বলে সাজঘরে ফেরেন উপুল থারাঙ্গা। এরপর দলীয় ২ রানের মাথায় লঙ্কান ইনিংসে দ্বিতীয় আঘাত হানেন উমেশ যাদব। দলীয় ২১ রানে আবার আঘাত হানেন ইশান্ত। এবার তার শিকার দিনেশ চান্দিমাল।

এরপর অবশ্য ৪৬ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস(২২) ও খুশাল সিলভা(২৪)।

আগের দিনের ৩ উইকেটে ২১ রান নিয়ে চতুর্থ দিনের সকালের খেলা শুরু করে ভারত। দলীয় ৬৪ রানের মাথায় ক্যাপ্টেন বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে ভালোভাবেই ফেরে শ্রীলঙ্কা।

Reneta

তবে রোহিত শর্মা-স্টুয়ার্ট বিনির ৫৪ এবং বিনি-নামান ওঝার ৪২ রানের জুটি ভারতকে বড় স্কোর এনে দেয়। আর শেষ দিকে রবিচন্দন অশ্বিনের ৫৮ রানের লড়াকু ইনিংস টার্গেটটা আপাতঃ দৃষ্টিতে শ্রীলঙ্কার জন্য প্রায় অসম্ভব করে তোলে।

রোহিত শর্মা হাফ সেঞ্চুরির (৫০) দেখা পেলেও ১ রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন বিনি। ৪৯ রান করে তিনিও প্রসাদের বলে আউট হন। এছাড়া ৩৫ ও ৩৯ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ওঝা এবং মিশ্র। স্বাগতিকদের হয়ে প্রসাদ ও প্রদীপ দু’জনই চারটি করে উইকেট নেন।

ইশান্ত শর্মার দুরন্ত বোলিংয়ে লঙ্কানদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২০১ রানে। সর্বোচ্চ ৫৫ রান করেন কুশাল পেরেরা। ৫৪ রান খরচায় ইশান্ত শর্মা নেন ৫ উইকেট। এছাড়া স্টুয়ার্ট বিনি ও অমিত মিশ্র দুটি করে উইকেট নেন।

চেতাশ্বার পূজারার ১৪৫ রানে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৩১২ রানে অল আউট হয় ভারত।

দু’দলই একটি করে ম্যাচ জেতায় তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-শ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি ফ্যাসিস্টের মতো আচরণ শুরু করেছে: ডা. শফিকুর রহমান

আগস্ট ২, ২০২৬

ক্ষমতা, স্বাধীনতা ও দায়িত্বের সমন্বয়ে গণমাধ্যম কমিশন গঠন: তথ্যমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড

আগস্ট ২, ২০২৬

সিনেমায় বন্ধুত্ব!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে যেমন থাকবে আবহাওয়া

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT