চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে ‘হারানো’র ম্যাচে জয়হীন ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও নাইজেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। তিনদিন আগে আফ্রিকার আরেক দল সেনেগালের বিপক্ষেও একই ব্যবধানে ড্র করেছিল সেলেসাওরা। এ নিয়ে টানা চার ম্যাচে জয়হীন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

একই ম্যাচে একটি দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতে, মাত্র ১০ মিনিট খেলার পরেই বাঁ-পায়ের হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়েন দলের সেরা তারকা নেইমার। তার বদলি হিসেবে মাঠে নামানো হয় বায়ার্ন মিউনিখ তারকা ফিলিপে কৌতিনহোকে। পিএসজি তারকার চোট কতটা গুরুতর সেটা অবশ্য জানা যায়নি।

নেইমারকে হারিয়ে মনস্তাত্ত্বিক ভাবে কিছুটা পিছিয়ে পড়ে ব্রাজিল। সেই সুযোগে আক্রমণের ধার বাড়ায় নাইজেরিয়া। তবে চাপ সামলে ঠিকই গোলের সুযোগ বের করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৮ মিনিটে কাসেমিরোর ক্রস থেকে গ্যাব্রিয়েল জেসাস গোল বরাবর হেড করলেও তা ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন নাইজেরিয়ান গোলরক্ষক। দুই মিনিট পর রবের্তো ফিরমিনোর একটি শটও প্রতিহত হয়েছে এ গোলরক্ষকের হাতে লেগে।

ব্রাজিল সুযোগ হাতছাড়া করলেও নাইজেরিয়া ঠিকই গোল আদায় করে নেয় ৩৫ মিনিটে। ব্রাজিল ডি-বক্সের বাঁ-প্রান্ত দিয়ে মোজেস সিমনের ক্রস থেকে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে বল জালে জড়ান জো আরিবো।

পিছিয়ে পড়া ব্রাজিলকে সমতায় ফেরান কাসেমিরো। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে দানি আলভেজের ক্রসে হেড করেন মার্কুইনহোস। তার হেডে বল ক্রসবারে লেগে ফিরে এলে শট নেন কাসেমিরো। তাতেই মেলে গোল।

সমতায় ফেরার পর ব্যবধান বাড়াতে নাইজেরিয়া রক্ষণে হুমড়ি খেয়ে পড়েন ব্রাজিলিয়ান ফুটবলাররা। ৫৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল সেলেসাওদের সামনে। জেসাসের হেড ঠেকিয়ে দেন নাইজেরিয়ান গোলরক্ষক। ৬০ মিনিটে কাসেমিরোর হেড ফিরেছে বারে লেগে।

Reneta

ম্যাচের শেষভাগে দলকে এগিয়ে দেয়ার সুযোগ পেয়েও তা ছুঁড়ে এসেছেন কৌতিনহো। ৮৫ মিনিটে ডি-বক্সের সুবিধাজনক স্থানে বল পেয়েও গোল এনে দিতে পারেননি এ ফরোয়ার্ড। গোলবার বরাবর বায়ার্ন তারকার দুর্বল শট ফিরিয়ে দিয়ে সেলেসাওদের জয় উল্লাস করতে দেননি নাইজেরিয়ান ডিফেন্ডার সেমি অ্যাজায়ি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬

সফল টিভি প্রযোজক মোস্তাফিজুর রহমান

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT