চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া গোলে ফিরলেন রোনালদো, ফিরল রিয়ালও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিস্টিয়ানো রোনালদো গোল উদযাপন করছেন, রিয়াল মাদ্রিদ খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় কেমন যেন ছন্নছাড়া হয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। দলটির ড্রেসিংরুমে কান পাতলে হয়ত শোনা যেত ক্রিস্টিয়ানো রোনালদো যে নেই। লিগে নিষেধাজ্ঞার খড়গে থাকা সেই সিআর সেভেন চ্যাম্পিয়ন্স লিগে ফিরলেন সদর্পে। তার জোড়া গোলের সঙ্গে সার্জিও রামোসের একটিতে অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সাইপ্রাসের দল অ্যাপোয়েলের বিপক্ষে খুব একটা আক্রমণ শানাতে না পারলেও সময় মত গোলটা পেয়েছে রিয়ালই। শুরুটা হয়েছে ১২ মিনিটে। ইসকোর বানানো আক্রমণে বল পেয়ে বামপ্রান্ত থেকে গ্যারেথ বেল সেটি ঠেলে দেন রোনালদোর দিকে, তা থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিতে ভুল করেননি পর্তুগিজ অধিনায়ক।

গোল খেয়েই রক্ষণকে আটসাট করে রিয়ালকে প্রথমার্ধে আর তেমন সুযোগ বের করতে দেয়নি অ্যাপোয়েল। ২৫ মিনিটে চোটে মাঠ ছাড়েন মাতেও কোভাসিচ। বদলি নামেন মিডফিল্ডার টনি ক্রুস।

Banglabid

ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারান রোনালদো। বেলের ক্রসে পা লাগিয়েও সাফল্য আসেনি একটুর জন্য। তাতে ওই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

বিরতি থেকে ফিরে দ্বিতীয় গোলটা প্রায় পেয়েই যাচ্ছিলেন রোনালদো। ৪৮ মিনিটে কারভাহালের পাসে তার পা ছুঁয়ে যাওয়া বল গোললাইনে ড্রপ খেয়ে ফিরে এসেছে। টিভি রিপ্লেতে দেখা গেছে বল ফিরেছে গোললাইনের ভেতর থেকেই। কিন্তু গোললাইন প্রযুক্তি না থাকায় রেফারিদের কাছে আবেদন করেও সাড়া পাননি সিআর সেভেন।

দুই মিনিট পরই রিয়ালকে পেনাল্টি উপহার দেয় অ্যাপোয়েল। নিজেদের বক্সে ডিফেন্ডার রবের্তো লাগোর হাতে বল লাগলে পেনাল্টি ডেকে বসেন রেফারি। স্পটকিক থেকে ৫১ মিনিটে দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। যদিও টিভি রিপ্লেতে দেখা যায় বল লাগোর হাতের উপরের অংশেই লেগেছিল।

Reneta

রিয়ালের তৃতীয় গোলটি এসেছে অধিনায়ক সার্জিও রামোসের দুর্দান্ত বাইসাইকেল কিক থেকে। মার্সেলোর পাসে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে অধিনায়কের দিকে ঠেলে দেন গ্যারেথ বেল। তা থেকে ৬১ মিনিটে রামোসের কিক প্রতিপক্ষ গোলরক্ষকের হাত গলে জড়িয়ে যায় জালে।

ম্যাচের ৬৬ মিনিটে ইস্কোর ডিফেন্সচেরা পাস অ্যাপোয়েল গোলরক্ষক ওয়াটারম্যানের গা বরাবর মেরে বসায় হ্যাটট্রিক পাওয়া হয়নি রোনালদোর। ৮৫ মিনিটেও তার একটি গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। তাতে অবশ্য টানা ৭২টি প্রতিযোগিতামূলক ম্যাচে রিয়ালের গোল করার রেকর্ড থামানো যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগক্রিস্টিয়ানো রোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT