চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জেমস আমার ছবি তুলতে চান, জেনে খুব খুশি হলাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২২
বিনোদন
A A
জেমসের সঙ্গে একজন ব্যক্তি, উভয়ই ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শখের ফটোগ্রাফার নগরবাউল জেমস। তার তোলা বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে সমাদৃত। তারকা মুখ থেকে শুরু করে প্রকৃতি, জেমসের ক্লিকে দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত অনুরাগীরা।

ঈদে নতুন গান প্রকাশ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সাথে আড্ডায় মাতেন জেমস। সেখানে তার সংগীত ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত যাপন ও ফটোগ্রাফি ক্যারিয়ার নিয়েও কথা বলেন।

গণমাধ্যমকর্মীরা জেমসের কাছে জানতে চান, তার ফটোগ্রাফ নিয়ে কোনও প্রদর্শনী করার পরিকল্পনা আছে কিনা? বা এমন কেউ কি আছেন- যার ছবি আপনি তুলতে চান?

সাবলীল উত্তর জেমসের। বলেন, ‘এক্সিবিশনের কোনো ইচ্ছা নেই। আমি ছবি তুলি একান্তই আমার ভালোলাগা থেকে।’

এরপর তিনি জানান, ‘কবি নির্মলেন্দু গুণের ছবি তোলার ইচ্ছা আছে আমার ভেতর। কিন্তু কেন, সেই ব্যাখ্যাটা আমার কাছে নেই।’

বিষয়টি চোখ এড়ায়নি কবি নির্মলেন্দু গুণের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সংবাদের একটি লিঙ্ক শেয়ার করে কবি নির্মলেন্দু গুণ লেখেন, ‘জেমস আমার ছবি তুলতে চান, জেনে খুব খুশি হলাম’।

১২ বছর পর আবার নতুন গানে ফিরছেন নগরবাউল জেমস। সেটি প্রকাশ পাচ্ছে চাঁদরাতে। গানটির শিরোনাম ‘আই লাভ ইউ’। গানটি লিখেছেন জেমস নিজেই, সুর ও সংগীতও তার।

এ বিষয়ে জেমস বলেন,‘বহুদিন পর নতুন গান বাঁধলাম। তবে এইবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্নতর। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পজিশন করেছি। এর বিষয় বৈচিত্রে ঠাঁই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সংগে ভক্তদের বয়ে চলা, অপরিসীম ভালবাসার সম্পর্ক। এই গানটি ভক্তদের উদ্দেশ্যে গেয়েছি এবং তাদেরকেই উৎসর্গ করছি।’

ট্যাগ: কবিকবি নির্মলেন্দু গুণক্যামেরাগানজেমসফটোগ্রাফারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গলুই’ নিয়ে বিশ্বরঙের প্রচারণায় মুগ্ধ অলিক-পূজারা

পরবর্তী

ঈদের ছবি ‘গলুই’, পরিচালকের বয়ানে মুগ্ধতার গল্প

পরবর্তী
দর্শকদের সঙ্গে কথা বলছেন অভিনেতা, উৎসবের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছবি 'গলুই', পরিচালকের বয়ানে মুগ্ধতার গল্প

শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় শহীদ মিনারে, মরদেহের শেষ বিদায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে ঢা.বিতে মুহিতের দ্বিতীয় জানাজা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT