চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় করোনায় আক্রান্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১১:০২ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

সৌদি আরবে এবার করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশ জেদ্দা কনস্যুলেটে কর্মরত লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম। তিনি বর্তমানে জেদ্দার একটি হাসপাতালের আইসোলেশনে আছেন বলে রিয়াদ দূতাবাসের প্রেস উইং জানিয়েছে।

তবে এই প্রথম বিদেশি মিশনে কর্মরত কোনো কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেল। কাউন্সিলর (লেবার) মো. আমিনুল ইসলাম বাংলাদেশ মিশন, জেদ্দায় দায়িত্ব পালন করছিলেন ২ বছর ৮ মাস ধরে। তবে জেদ্দা এবং এর আশপাশ প্রদেশের নিয়মিত করোনা আপডেট দিতেন তিনি।

জানা গেছে, জেদ্দার স্থানীয় সোলাইমান ফকিহ হাসপাতালে গত ১৪ এপ্রিল থেকে চিকিৎসাধীন আছেন তিনি। একই হাসপাতালে করোনা সন্দেহে গায়ে জ্বর নিয়ে ভর্তি আছেন কাউন্সিলর আমিনুল ইসলামের স্ত্রী আসমা হাসনিন কোহিলি। রোববার কাউন্সিলর আমিনুল ইসলামের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার রিপোর্ট আসার পর আতঙ্ক দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি মিশনগুলোর কূটনীতিকদের মধ্যে।

Banglabid

করোনাভাইরাসে সৌদি আরবে প্রবাসীরা ব্যাপক হারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেও এই প্রথম সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কোন কূটনৈতিক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

মদিনায় একটি কোম্পানিতে কর্মরত ৪ হাজার বাংলাদেশি শ্রমিকের কারোনা টেস্ট করতে অনাগ্রহ প্রকাশ করলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ অনুরোধে বাংলাদেশি শ্রমিকদের করোনাভাইরাস সম্পর্কে পরামর্শ , সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক কর্মরত শ্রমিকদের করোনা টেস্ট করতে সহযোগিতা করার জন্য গত ২ এপ্রিল কাউন্সিলর আমিনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম শ্রমিকদের পরামর্শ নিতে মদীনা সফর করেন।

মদিনা থেকে ফিরে বাংলাদেশ সরকারের প্রবাসীদের খাদ্য সহায়তা যে বরাদ্দ আসছিল জেদ্দার কন্সাল জেনারেল ফয়সাল আহমেদ এর নেতৃত্বে প্রবাসীদের মাঝে বিতরণ করার কার্যক্রমে অংশ নেন এই কর্মকর্তা। কিন্তু দুইদিন যেতে না যেতে সামান্য অসুস্থতা বোধ করছিলেন তিনি। ঘরে থাকা ওষুধ দিয়ে প্রাথমিকভাবে সমাধান করার চেষ্টা করছিলেন কিন্তু জ্বর বাড়তে থাকায় নিকটাত্মীয় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি বলে জানিয়েছেন কাউন্সিলরের নিকটাত্মীয় সুমনা ইসলাম।

Reneta

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত সৌদিতে ৯৩৬২জন করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুল ইসলামকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT